Anubrata Mondal:‘কেউ বলে বেগম,কেউ বলে খালা’— নামোল্লেখ না করেই শুভেন্দু অধিকারীর প্রতি কটাক্ষ অনুব্রত মণ্ডলের!

রাজনীতি রাজ্য

 

নিউজ পোল ব্যুরো:দুবরাজপুর থেকে প্রকাশ্য সভামঞ্চে ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রবিবার এখানে অনুষ্ঠিত তৃণমূলের এক সভায় তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক বিরোধী শিবিরের সমালোচনার জবাব দেন।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/07/punjab-floods-modi-visit-gurdaspur-farmers-relief/

অনুব্রতের বক্তব্য,-“মমতা ব্যানার্জিকে যারা অপমান করে, তারা অন্যায় করছে। কেউ তাঁকে বেগম, কেউ খালা, কেউ ফুফু বলে—এসব বলতে লজ্জা লাগে না! তিনি তো শুধু মানুষের পাশে দাঁড়ান, ভালোবাসা দেন। এটাই কি অন্যায়?”

তিনি আরও বলেন,-“আমাদের তো বিবেকানন্দ শেখাননি ঘৃণা করতে, রবীন্দ্রনাথ শেখাননি কাউকে ঘৃণা করতে, রামকৃষ্ণও তা শেখাননি। তাহলে তোমরা এমন ভাষা ব্যবহার করছ কেন! তোমাদের লজ্জা পাওয়া উচিত।”

অনুব্রতের (Anubrata Mondal) এই সাফাই রাজনৈতিক মহলে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।বিজেপি নেতা রাহুল সিনহা বলেন,-“কে অনুব্রত মণ্ডল! যে এক সময় আইসির স্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছিলেন। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনব্যবস্থা বলেই তিনি আজ জেলের বাইরে রয়েছেন। সভ্য কোনো সরকার থাকলে তিনি অনেক আগেই কারাগারে থাকতেন। তাঁর কাছ থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই, কারণ তিনি কেবল অশ্লীল ভাষাই শেখান।”একই দিনে রাজ্যের রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে এসএসসি নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয়ও। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন,-“এটা একেবারেই প্রহসনের পরীক্ষা। ১৫২ জন দাগি প্রার্থীকে অ্যাডমিট দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয়ও রয়েছেন।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

শুভেন্দুর অভিযোগ অনুযায়ী, পরীক্ষার প্রশ্নপত্রও ফাঁস হতে পারে। যদিও কমিশন জানিয়েছে, প্রশ্নপত্র সম্পূর্ণ সুরক্ষিত। চেয়ারম্যানের বক্তব্যে বলা হয়েছে,-“প্রশ্ন ফাঁসের কোনো প্রচেষ্টা হলে তা অতি দ্রুত কমিশনের নজরে আসবে।”

বিতর্ক থেমে থাকেনি। শুক্রবার শুভেন্দুর অভিযোগের পর শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও প্রশ্নপত্র বিক্রির অভিযোগ এনেছেন। এর পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়ো অভিযোগে এক বিজেপি নেতা ধৃত হয়েছেন এবং আদালতের নির্দেশে তিন দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

একদিকে অনুব্রত মণ্ডলের পাল্টা আক্রমণ, অন্যদিকে শুভেন্দু অধিকারীর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ—রাজ্যজুড়ে দুই প্রান্তের রাজনৈতিক সংঘাত তীব্র বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি করেছে।