নিউজ পোল ব্যুরো: জন্মের পর থেকেই নাম বিতর্কে জড়িয়েছিলেন সইফ আলি খান ও করিনা কপুর খানের প্রথম সন্তান তৈমুর। ছেলের এমন নাম রাখার কারণে নেট জগৎ ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছিল একথা সকলেরই জানা। ঐতিহাসিক তুর্কি-মঙ্গোল যোদ্ধা তৈমুর লংয়ের সাথে মিল থাকার কারণে অনেকেই তাদের দেশদ্রোহী তকমা দিয়েছিলেন। অনেকেই জানেন না হয়ত এই যোদ্ধা এক এই যোদ্ধা চতুর্দশ শতকে ব্যাপকভাবে ভারতকে ক্ষতিগ্রস্থ করেছিল। আর সেই কারণেই তার নামানুসারে নাম রাখা মেনে নিতে পারেনি জনগণ। আবার সেই বিতর্ক এত বছর পর উঠে এল খবরের শিরোনামে। তবে এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।
পশ্চিমবঙ্গ সরকার বদলের পর সবকিছুতেই পরিবর্তন আসে। তেমনই কেন্দ্রীয় বিজেপি সরকারের নির্দেশানুযায়ী সরকারি অনুষ্ঠান ও সরকারি স্কুলগুলিতে বন্দেমাতরম গানের ছয়টি স্তবক গাইতে অথবা বাজাতে হবে। আর এই সূত্র ধরেই বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি এমন সিদ্ধান্তের বিরোধীতা করেছেন প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। তাঁর বক্তব্য বন্দেমাতরম গানটির প্রথম দুই স্তবক গাওয়াই যুক্তিযুক্ত। কারণ পরবর্তী স্তবকগুলিতে দেশের তুলনায় হিন্দু দেব দেবীর প্রাধান্য বেশি। ভারতবর্ষ সর্ব ধর্ম সমন্বয়ের দেশ। তাই সেক্ষেত্রে এই ছয়টি স্তবক সম্পূর্ণ গাওয়া হলে অন্যান্য ধর্মের মানুষের পক্ষে সমস্যাজনক হতে পারে।
আর এই বক্তব্যকে ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক। বিজেপি সরকারের মুখপাত্র শমীক ভট্টাচার্য এর পরিপ্রেক্ষিতে বর্ষীয়ান অভিনেত্রীকে খোঁচা দিতে ছাড়েননি। তিনি বলেছেন যাঁর নিজের নাতির নাম তৈমুর তাঁর বন্দেমাতরম গান নিয়ে কথা না বলাই ভাল। এরপর তিনি মনে করে দিয়েছেন সেই বিধ্বংসী যোদ্ধার কথা যে ভারতবর্ষে পা রেখে ব্যাপক ধ্বংস চালিয়েছিল। শুধু তাই নয়, তিনি বলেছেন বন্দেমাতরমের প্রতিটি পংক্তি স্বাধীনতা সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। তাই এই গান পুরো গাওয়াই যথার্থ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
