Lenskart : লেন্সকার্ট বিতর্কে নতুন মোড়! মুম্বই শোরুমে কর্মীদের তিলক পরালেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: চশমার জনপ্রিয় ব্র্যান্ড লেন্সকার্টকে (Lenskart) ঘিরে সাম্প্রতিক বিতর্ক নতুন মোড় নিল মুম্বইয়ে (Mumbai) এক ঘটনার পর। কর্মীদের টিপ বা তিলক পরা নিয়ে আপত্তির অভিযোগ উঠেছিল সংস্থার বিরুদ্ধে, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় (Social Media) তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। পরবর্তীতে সংস্থার তরফে জানানো হয়, কর্মীরা তাদের ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয় স্বচ্ছন্দে প্রকাশ করতে পারেন এতে কোনও বাধা নেই। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির (BJP) এক নেত্রীর পদক্ষেপে।

আরও পড়ুন: Fire Incident : সল্টলেকে আনন্দলোক হাসপাতালে ভয়াবহ আগুন! কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ, আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের মধ্যে

জানা গিয়েছে, বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য নাজিয়া ইলাহি (Nazia Elahi) মুম্বইয়ের (Mumbai) একটি লেন্সকার্ট (Lenskart) শোরুমে গিয়ে কর্মীদের তিলক পরিয়ে দেন এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান তোলেন। তার সঙ্গে ছিলেন আরও কয়েকজন বিজেপি কর্মী। শোরুমে ঢুকে তিনি ফ্লোর ম্যানেজার মহসিন খানের কাছে জানতে চান, কেন কর্মীদের তিলক পরা নিয়ে আপত্তি জানানো হয়েছিল। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, কর্মীর ধর্মীয় পরিচয়ের কারণেই কি এই আপত্তি ছিল। পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নাজিয়া ইলাহি (Nazia Elahi) বলেন, ‘এটা হিন্দু রাষ্ট্র। লেন্সকার্ট (Lenskart) যতক্ষণ না ক্ষমা চাইছে, ততক্ষণ তাদের বয়কট করা হবে অথবা সমস্ত আউটলেট বন্ধ করে দেওয়া হবে।’ শোরুমে উপস্থিত হিন্দু কর্মীদের কপালে তিলক এঁকে দিয়ে তিনি বলেন, নিজের ধর্মীয় পরিচয় প্রকাশ করতে লজ্জা পাওয়ার কোনও কারণ নেই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এই বিতর্কের সূত্রপাত হয় গত সপ্তাহে এক সোশ্যাল মিডিয়া (Social Media) ইনফ্লুয়েন্সারের পোস্ট ঘিরে। সেখানে দাবি করা হয়, সংস্থার অভ্যন্তরীণ নির্দেশিকায় কর্মীদের হিজাব পরার অনুমতি থাকলেও তিলক বা টিপ পরায় নিষেধাজ্ঞা রয়েছে। সেই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং নানা মহলে ক্ষোভের সঞ্চার করে। তবে পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় সংস্থা। নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়, কর্মীরা স্টোরের ভিতরে টিপ, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র, হিজাব কিংবা পাগড়ি সবই পরতে পারবেন। যদিও বিতর্ক পুরোপুরি থামেনি, বরং রাজনৈতিক রং পেয়ে আরও জটিল হয়ে উঠেছে।