Apple: অ্যাপেলে দীর্ঘ ১৫ বছরের যুগের অবসান! সিইও পদ থেকে বিদায় নিচ্ছেন টিম কুক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক: প্রায় দেড় দশক নেতৃত্ব দেওয়ার পর টিম কুক (Tim Cook) অ্যাপেলের (Apple) সিইও পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ২০১১ সাল থেকে তিনি এই দায়িত্বে ছিলেন এবং তাঁর আমলেই অ্যাপেল (Apple) বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তি সংস্থায় পরিণত হয়। জানা গিয়েছে, পদত্যাগের ঘোষণা করলেও আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সিইও হিসেবে কাজ চালিয়ে যাবেন। এরপর তিনি সংস্থার বোর্ডে এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন।

আরও পড়ুন: Lenskart : লেন্সকার্ট বিতর্কে নতুন মোড়! মুম্বই শোরুমে কর্মীদের তিলক পরালেন বিজেপি নেত্রী নাজিয়া ইলাহি

কুকের স্থলাভিষিক্ত হচ্ছেন জন টার্নাস, তিনি এতদিন অ্যাপেলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে কাজ করছিলেন। অ্যাপেলের (Apple) উদ্দেশে লেখা এক আবেগঘন চিঠিতে কুক জানিয়েছেন, সিইও হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। তিনি বলেন, এই সংস্থার নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া তাঁর কাছে গর্বের বিষয়, কারণ অ্যাপেল মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং নতুন চিন্তাকে অনুপ্রাণিত করে। নিজের উত্তরসূরি জন টার্নাসের ভূয়সী প্রশংসা করে কুক বলেন, তিনি একজন দক্ষ প্রকৌশলী এবং দূরদর্শী চিন্তাবিদ, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে সংস্থার গুরুত্বপূর্ণ পণ্য উন্নয়নে যুক্ত রয়েছেন। তাঁর মতে, টার্নাস এই দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ব্যক্তি।

উল্লেখযোগ্যভাবে, কুক ১৯৯৮ সালে অ্যাপেলে যোগ দেন এবং ধাপে ধাপে উন্নতি করে সিইও পদে পৌঁছান। তাঁর আগে প্রায় ২৫ বছর এই পদে ছিলেন স্টিভ জবস। কুকের নেতৃত্বে অ্যাপেলের বাজারমূল্য কয়েকগুণ বৃদ্ধি পেয়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। পাশাপাশি অ্যাপল ওয়াচ, অ্যাপল মিউজিক ও অ্যাপল টিভি প্লাসের মতো পরিষেবাও চালু হয় তাঁর সময়েই।এদিকে, বর্তমান এক্সিকিউটিভ চেয়ারম্যান আর্থার লেভিনসন সেপ্টেম্বরে অবসর নেবেন এবং তাঁর জায়গায় দায়িত্ব নেবেন টিম কুক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole