নিউজ পোল ব্যুরো: বিহারের নির্বাচনি (Bihar Election) রণক্ষেত্রে কংগ্রেস আরজেডি (RJD) জোটের বড়সড় ধাক্কার পর রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এনডিএ-র জয়ের ফলে ফের ক্ষমতায় ফিরে দশম বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন নীতীশ কুমার (Nitish Kumar)। এই পরিবর্তনের আবহে এতদিন নীরব থাকা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav) অবশেষে মুখ খুললেন। ভোট পরাজয়ের ধাক্কা সামলে তিনি এক সামাজিকমাধ্যম পোস্টে নীতীশ কুমারকে অভিনন্দন জানানোর পাশাপাশি নতুন সরকারকে জনগণের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: Nepal: নেপালে ফের উত্তেজনা! ‘জেন জি’ বিক্ষোভে দগ্ধ সিমারা, ওলিপন্থীদের সঙ্গে সংঘর্ষে কারফিউ
তেজস্বী (Tejaswi Yadav) তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া নীতীশ কুমারজিকে আন্তরিক অভিনন্দন জানাই। নতুন মন্ত্রিসভার সকল সদস্যকেও শুভেচ্ছা। আশা করি, আগামী দিনে এই সরকার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে এবং রাজ্যে প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।” তেজস্বীর (Tejaswi Yadav) এই বার্তা রাজনৈতিক মহলে নরম সুরে প্রতিপক্ষকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। ভোটে ব্যর্থতার পর আরজেডির (RJD) পক্ষ থেকে এটি প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া।
এদিকে, বৃহস্পতিবার পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে জমকালো অনুষ্ঠানে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপি সভাপতি জেপি নাড্ডা- (JP Nadda) সহ এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। রাজ্যপাল আরিফ মহম্মদ খান শপথবাক্য পাঠ করান নীতীশকে। নীতীশ সরকারের আগের মেয়াদের দুই উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা এবারও তার ডেপুটি হিসেবে শপথ নিয়েছেন। সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন এবং বিজয় সিনহা পেয়েছেন উপদলনেতার দায়িত্ব। মোট ১৯ জন নতুন মন্ত্রী এদিন শপথ নেন।
মন্ত্রিসভার গঠন স্পষ্ট করে দিচ্ছে যে এনডিএ জোটে বিজেপিই এখন প্রধান শক্তি। ১৯ সদস্যের মন্ত্রিসভায় ১০টি দপ্তর পেয়েছে বিজেপি। চিরাগ পাসওয়ানের এলজেপি (আর), জিতন রাম মাঝির হাম এবং উপেন্দ্র কুশওয়াহার আরএলএম—এই তিন সহযোগী দল পেয়েছে একটি করে মন্ত্রক। নীতীশ কুমারের জেডিইউ-র অংশ হয়েছে মাত্র ছয়টি মন্ত্রিসভা পদ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
