CM Mamata Banerjee: “কাশ্মীর ফেরত আনার সুযোগ ছিল, কেন্দ্র আরও দৃঢ় হতে পারত”, বিধানসভায় সেনাকে সম্মান জানিয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর ভারতীয় সেনার (Indian Army) ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) কার্যত গোটা দেশবাসীর মন জয় করেছে। সেই সাহসিক অভিযানকে সম্মান জানাতে মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবের পক্ষে বলতে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) কেন্দ্রীয় সরকারের (Central Government) ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং একইসঙ্গে সেনাবাহিনীর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন।

আরও পড়ুন: Modi Government: বড় সিদ্ধান্ত মোদী সরকারের

মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বক্তব্যে উঠে আসে, “সেনারা অসীম সাহসের পরিচয় দিয়েছে। তাদের প্রতি আমাদের কুর্নিশ। কিন্তু কেন্দ্রীয় সরকার আরও শক্ত অবস্থান নিতে পারত। এবার তো এক সুবর্ণ সুযোগ ছিল, পাক অধিকৃত কাশ্মীরকে ফিরে পাওয়ার।” পহেলগাঁও হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন বাংলার তিনজন পর্যটক। আহত হয়েছেন আরও অনেকে। এক সংখ্যালঘু পেশার টাট্টু চালক নিজের জীবন উৎসর্গ করে পর্যটকদের বাঁচিয়েছেন। সেই মানবতার নজির স্মরণ করে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) বলেন, “এক মুসলিম যুবক নিজের জীবন দিয়ে হিন্দু ভাইবোনদের রক্ষা করেছেন। এমন উদাহরণই আমাদের ভারতবর্ষের প্রকৃত পরিচয়।” তিনি স্পষ্ট বার্তা দেন, “সন্ত্রাসবাদের কোনও ধর্ম নেই। সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে। শুধু শোকপ্রকাশ যথেষ্ট নয়, প্রতিটি শহিদের পরিবারের পাশে দাঁড়ানোও আমাদের কর্তব্য।” এর পাশাপাশি কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে ঢিলেঢালা বলে আক্রমণ করেন তিনি। প্রশ্ন তোলেন, “জঙ্গিরা কীভাবে এল, কীভাবে হামলা চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেল? কোথাও কোনও গ্যাপ রয়েছে না তো? আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা এত দুর্বল কেন?”

তিনি আরও বলেন, “জাতিসংঘের নানা কমিটিতে এখনও পাকিস্তানের উপস্থিতি প্রশ্নের মুখে। যারা বারবার সন্ত্রাসে মদত দেয়, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরেও আরও কড়া পদক্ষেপ দরকার।” মমতার বক্তব্যে পরিষ্কার সেনাকে সম্মান জানালেও, নিরাপত্তা ব্যবস্থায় গলদ দেখছেন তিনি, এবং জাতীয় স্বার্থে কেন্দ্রকে আরও কঠোর ও পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার বার্তা দিচ্ছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT