Weather Update : বাংলা জুড়ে দুর্যোগের ভ্রুকুটি, ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতায় তটস্থ রাজ্য

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: কলকাতা ও দক্ষিণবঙ্গ জুড়ে এখন ঝড়-বৃষ্টির ডবল ডোজ চলছে(South Bengal Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (IMD), আজ রবিবারও এই অস্থির আবহাওয়া পরিস্থিতি বজায় থাকবে। গত কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm with Rain) এবং দমকা হাওয়ার কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হয়েছে, এবং সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন আপাতত দেখা যাচ্ছে না (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে তা সম্পূর্ণভাবে থামবে না। বরং আগামী মঙ্গলবারের দিকে ফের বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে (Rainfall Forecast)। আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা (Weather Alert) জারি করা হয়েছে। এর পাশাপাশি দমকা হাওয়া ও স্থানীয়ভাবে ঝড়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না (Weather Update)।

আরও পড়ুন: Ration Update : রেশন কার্ড ভেরিফিকেশন বাধ্যতামূলক! না মানলেই বন্ধ ভর্তুকির চাল-গম, কড়া বার্তা কেন্দ্রের

তাপমাত্রার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যাবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে (Temperature Drop)। ফলে গরমের তীব্রতা কিছুটা হলেও কমবে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। এরপর ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে এবং ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে (Temperature Rise Forecast)। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে (North Bengal Weather Update )। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

এছাড়াও, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Strong Wind Alert) বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যের দুই প্রান্তেই এখন অস্থির আবহাওয়া পরিস্থিতি বজায় থাকছে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো, এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।