নিউজ পোল ব্যুরো: রাজ্য থেকে দেশ এখনও বিপুল সংখ্যক মানুষ দৈনন্দিন খাদ্যের জন্য নির্ভর করেন রেশন (Ration Update), পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (Public Distribution System), ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট (NFSA) এবং সাবসিডির (Subsidy) উপর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের তরফে নতুন এক নির্দেশ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ, যা কার্যকর হলে বহু রেশন গ্রাহকের খাদ্য সরবরাহে প্রভাব পড়তে পারে (Ration Update)। জানা গিয়েছে, কেন্দ্র স্পষ্টভাবে জানিয়েছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন গ্রাহকদের তথ্য যাচাই (Verification) সম্পূর্ণ না হয়, তাহলে জাতীয় প্রকল্পের আওতায় ভর্তুকিযুক্ত চাল ও গম সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। এই সিদ্ধান্ত কার্যকর হলে এপ্রিল মাস থেকেই রাজ্যে প্রায় ১২ লক্ষ রেশন গ্রাহক সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে, সারা দেশে এই সংখ্যাটা প্রায় ৮০ লক্ষে পৌঁছাতে পারে (Ration Update)।
আরও পড়ুন: Mobile Recharge Plan: ১ মাসের রিচার্জে পুরো ৩০ দিনের বৈধতা নিশ্চিত করতে কড়া নির্দেশ সরকারের
কিন্তু কেন এই কড়া পদক্ষেপ? কেন্দ্রীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজ্যকে সন্দেহজনক রেশন কার্ডধারীদের তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হচ্ছিল (Ration Update)। বিভিন্ন মন্ত্রকের রিপোর্টে বহু গ্রাহকের অস্তিত্ব ও বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। সেই কারণেই কেন্দ্র এবার কঠোর অবস্থান নিয়েছে। নির্দেশ অনুযায়ী, সারা দেশে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ রেশন গ্রাহকের তথ্য যাচাই করার কথা বলা হয়। এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ১৬ লক্ষ গ্রাহকের তথ্য যাচাই হয়েছে এবং প্রায় ২ কোটি ১৫ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে (Ration Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, মোট ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের তথ্য যাচাই করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মাত্র সাড়ে ৪ লক্ষের মতো যাচাই সম্পন্ন হয়েছে। প্রায় ৩ লক্ষ ৫৮ হাজার নাম বাদ পড়েছে এবং এখনও ১২ লক্ষেরও বেশি গ্রাহকের তথ্য যাচাই বাকি রয়েছে। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের তরফে রাজ্যগুলিকে ৩১ মার্চের মধ্যে অন্তত ৯০ শতাংশ যাচাই সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে বাকি থাকা গ্রাহকদের জন্য ভর্তুকিযুক্ত খাদ্যশস্য সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। রাজ্যের খাদ্য দপ্তর জানিয়েছে, নির্বাচনী কাজ এবং প্রশাসনিক ব্যস্ততার কারণে যাচাই প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে গিয়েছে। তবে ভোট পর্ব শেষ হলেই ফের জোরকদমে কাজ শুরু হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রায় ৬ কোটি মানুষ রেশন ব্যবস্থার আওতায় রয়েছেন। কেন্দ্র চালের ভর্তুকি বন্ধ করলেও রাজ্য নিজস্ব উদ্যোগে কিছুটা সরবরাহ বজায় রাখতে পারে, তবে গমের সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
