Mamata Banerjee: ‘কে কেমন ছিলেন, যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব’, প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখতে চলেছেন মমতা

breakingnews কলকাতা

নিউজ পোল ব্যুরো: বাংলার মুখ্যমন্ত্রীর রাজনৈতিক যাত্রাপথের সফর কারও অজানা নয়। ছাত্র নেতা হিসেবে লড়াইয়ের ময়াদান থেকে মুখ্যমন্ত্রীর আসনে বসার লড়াইয়ের প্রশংসা করেন বহু পোড়খাওয়া রাজনীতিবিদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম নিয়ে গোটা দেশের রাজনৈতিক মহলে চর্চা কম হয়না। বিরোধী দলের নেত্রী, কেন্দ্রীয় মন্ত্রিত্ব সহ একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। সামলেছেন একাধিক মন্ত্রকের দায়িত্বও। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক সফরে যে সমস্ত প্রধানমন্ত্রীদের সঙ্গে কাজ করেছেন সেই অভিজ্ঞতা নিয়েই এবার লিখতে চলেছেন বই। তৃণমূলের ছাত্র সমাবেশের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে ঘোষণা করেছেন এই বই লেখার কথা।

বৃহস্পতিবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ”অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব, কে কেমন ছিলেন। বইমেলায় বেরবে।” মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”আমি আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। কখনও রেলমন্ত্রী, কখনও কয়লা, কখনও নারী ও শিশুকল্যাণ মন্ত্রক সামলেছি। অনেক প্রধানমন্ত্রী দেখেছি। এবার একটা বই লিখব। কে কেমন ছিলেন। যাকে যেমন দেখেছি, তা নিয়ে লিখব। সব তো লেখা যাবে না। বইমেলায় বেরবে বইটা।” অর্থাৎ তিনি যে সমস্ত প্রধানমন্ত্রীদের সঙ্গে কাজ করেছেন সেই অভিজ্ঞতার কথাই থাকবে বইটিতে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মধ্যে অটল বিহারি বাজপেয়ী, পিভি নরসিমা রাওয়েরে সঙ্গে কাজ করেছেন মমতা। তৃণমূল নেত্রী প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর অতি স্নেহের পাত্রী ছিলেন। বাজপেয়ীর সঙ্গে মমতার সম্পর্ক ছিল সবচেয়ে ভালো। অন্যদিকে পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী থাকাকালীনও ক্রীড়া, নারী ও শিশুকল্যাণ মন্ত্রী সামেলেছেন বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘ক্ষমতা থেকে গেলে দুর্নীতি ভাণ্ডার খুলে দেব’, TMCP-র মঞ্চ থেকে হুঙ্কার মমতার

এই প্রসঙ্গে উল্লেখ্য, প্রশাসনিক প্রধানের পদ সামালোর পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চাও যে করেন সেই কথা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন একাধিকবার। তাঁর অবসর সময়ে লেখালেখির পাশাপাশি আঁকেন ছবিও। বইমেলায় প্রতিবছর প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর নতুন বই। ইতিমধ্যেই তাঁর বইয়ের সংখ্যা ১০০ বেশি ছাড়িয়েছে। প্রবন্ধ, গদ্য, ছড়া, গান, গল্প কবিতা লেখেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কথাঞ্জলি’ বইটি হয়েছে ‘বেস্টসেলার’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole