Mamata Banerjee: ‘ক্ষমতা থেকে গেলে দুর্নীতি ভাণ্ডার খুলে দেব’, TMCP-র মঞ্চ থেকে হুঙ্কার মমতার

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: আজকের ২৮ আগস্ট তৃণমূলের ছাত্র সমাবেশের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকেই বিরোধীদের নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের শিক্ষাব্যবস্থার উন্নয়নের খতিয়ার তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘আমাদের কন্যাশ্রী গোটা পৃথিবীর মডেল হয়েছে সরব হয়েছেন ভাষা সন্ত্রাস নিয়েও। বলেছেন মেধার দিক থেকে বাংলাই সেরা। সেই সঙ্গেই বাজিয়ে দিলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা। জানিয়ে দিলেন আগামী বিধানসভা নির্বাচনে আরও বেশি আসন নিয়ে জিতবে তৃণমূল।

রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমাদের ২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় সাড়ে ৫ গুণ। আমাদের সরকার দারিদ্র দূরীকরণ, সামাজিক সংস্কারের মাপকাঠি, সেখানে ২০১৩-২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্রসীমার ওপরে নিয়ে এসেছি। এখন এই সংখ্যা ২ কোটির ওপরে উঠে গিয়েছে। এটা ভারতের সর্বোচ্চ।” রাজ্যের শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে বিরোধীদের জবাব দিয়ে বলেছেন, “৪ কোটি ৫৬ লক্ষ স্কলারশিপ। UGC অনুদান বন্ধ করে দিয়েছে, কিন্তু আমরা দিই। গবেষকদের টাকা দিই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাজ্যপাল নিয়োগ করেছিলেন। তিনি হঠাৎ করেই গবেষকদের টাকা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু যখনই আমরা শুনতে পাই, সঙ্গে সঙ্গে চালু করে দিই। সব জায়গায় তো আমাদের লোক থাকে, এক এক জায়গায় অন্যদের লোকও থাকে। তারা তাদের মতো, কেউ কেউ দুষ্টুমি করে, কেউ কেউ মিষ্টিমি করে। আমরা মিষ্টিমি করি, দুষ্টুমি করি না।”

এর পরেই বিজেপিকে হাইভোল্টেজ ভাইরাস বলে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “হাইভোল্টেজ ভাইরাসরা হিংসা করে টাকা আটকে রেখেছে। SIR করে ভোটাধিকার কাড়ার চেষ্টা করছে। নির্বাচন কমিশন কারোর ললিপপ খেলে, সেটা দুর্ভাগ্যের।” মমতার হুংকার, ‘ক্ষমতা থেকে গেলে দুর্নীতি ভাণ্ডার খুলে দেব’। SIR, নির্বাচন কমিশনকে এদিনও তোপ দাগেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।