Weather Update : ভরা বসন্তে আবহাওয়ার বড় বদল! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শীতের বিদায় আর বসন্তের আগমনে ইতিমধ্যেই আবহাওয়ার আমেজ বদলাতে শুরু করেছে বাংলায় (Weather Update)। কিন্তু এই মনোরম বসন্তের মাঝেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় (South Bengal Weather Update ) বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর। রবিবার বিকেল থেকেই আকাশে জমতে শুরু করেছে কালো মেঘ, আর তার সঙ্গে বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়াবিদদের মতে, ফাল্গুনের শেষ লগ্নে পশ্চিমবঙ্গের আকাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে (Weather Update)। সেই ঘূর্ণাবর্তের প্রভাবেই শনিবার বিকেল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় (South Bengal Weather Update ) দু-এক পশলা বৃষ্টি দেখা গিয়েছে। রবিবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে পূর্বাভাস। শুধু দক্ষিণবঙ্গই নয়, নতুন সপ্তাহে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আরও পড়ুন : Swapan Devnath:মোদির রাজ্যে অমানবিক নির্যাতনের শিকার কিশোরের উদ্ধারকারী হয়ে হাজির মন্ত্রী স্বপন দেবনাথ!

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহের শুরুতেই কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায় মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে (Weather Update)। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রায় খুব একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই (Weather Update)। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের কারণেই এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তারই প্রভাবে বসন্তের মাঝামাঝি সময়ে বাংলার আবহাওয়ায় এই পরিবর্তন দেখা যাচ্ছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও (North Bengal Weather Update ) বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সোমবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে (Weather Update)। নতুন সপ্তাহ জুড়েই উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় আবহাওয়া কিছুটা অস্থিরই থাকতে পারে (Weather Update)।