নিউজ পোল ব্যুরো:বরাবরই প্রচার-বিমুখ, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কাজে বিশ্বাসী স্বপন দেবনাথ (Swapan Devnath)। প্রচারের আর্কলাইট থেকে দূরে থেকেও তিনি সবসময় নিপীড়িত ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। কখনও সমস্যার সমাধান সহজ করেন, আবার কখনও বিপদের মুহূর্তে সরাসরি পরিত্রাতা হয়ে উপস্থিত হন। তাই সাধারণ মানুষের কাছে তিনি কেবল “মন্ত্রী” নন, প্রিয় স্বপন দা।
আরও পড়ুন:https://thenewspole.com/2026/03/09/bardhaman-katwa-train-demand-memorandum-sukanta-majumdar/
সম্প্রতি আবার এক অসহায় পরিবারের কাছে পরিত্রাতা হয়ে হাজির হয়েছেন স্বপন দেবনাথ। বাংলার বাইরে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর অমানবিক আচরণ ও নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এই বিষয়ে ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বাংলার শ্রমিকদের উপর নির্যাতনের তীব্র সমালোচনা করেছেন এবং দায়িত্বশীল কর্তৃপক্ষকে কড়া পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সদ্য ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা গুজরাতে, যেখানে সাত বছরের এক বাঙালি শিশুর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধারের জন্য এগিয়ে এলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দফতের মন্ত্রী স্বপন দেবনাথ।
ঘটনার বিস্তারিত জানা গেছে, অভাবের তাড়নায় পূর্ব বর্ধমানের কালনার সুলতানপুরের বাসিন্দা গণেশ দুর্লভ গুজরাতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তাঁর সাত বছরের ছেলে অমানবিক অত্যাচারের শিকার হয়। খবর পেয়ে মন্ত্রী স্বপন দেবনাথ দ্রুত ব্যবস্থা নিয়ে শিশুটিকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে শিশুটির চিকিৎসা করানো হয় এবং সুস্থ করে তোলার পর তাকে সুলতানপুরের স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করানো হয়।
শুধু তাই নয়, পড়াশোনার জন্য রাজ্য সরকারের স্পনসরশিপ প্রোগ্রামের ৪০০০ টাকা সুবিধা নিশ্চিত করেন স্বপন দেবনাথ (Swapan Devnath)। মন্ত্রীর এই মানবিক উদ্যোগে শিশুটির পরিবার অত্যন্ত খুশি। ভিন রাজ্যে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে তারা একেবারেই অসহায় হয়ে পড়েছিলেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
শিশুর পরিবার জানিয়েছে, এই কঠিন মুহূর্তে পাশে থাকার জন্য তারা রাজ্যের মন্ত্রী ও রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ। স্বপন দেবনাথের উদ্যোগ একবার আরও প্রমাণ করল, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো তাঁর স্বভাব এবং মানবিক দায়িত্বের প্রতি তাঁর অটল অঙ্গীকার।
