Mamata Banerjee: রেড রোডে কুচকাওয়াজের মাঝে হঠাৎ অসুস্থতা, পড়ুয়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: স্বাধীনতা দিবস (Independence Day) মানেই উদ্‌যাপনের আবহ, প্রাণভরে দেশপ্রেমের সুরে ভেসে যাওয়ার দিন। শুক্রবার সকালে, ৭৯তম স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে (Red Road) আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্য কুচকাওয়াজের। শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়ারা রঙিন পোশাকে, গর্বিত মুখে (Mamata Banerjee) অংশ নেয় এই অনুষ্ঠানে। কিন্তু দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে প্রকৃতির রুদ্ররূপে হার মানতে হয় ছোট ছোট সেই দেশপ্রেমিকদের।

আরও পড়ুন: Kunal Ghosh: চঞ্চল-চৌধুরীর সঙ্গে কুণাল, ব্রাত্যর নতুন ছবিতে অপ্রত্যাশিত যুগলবন্দি!

কুচকাওয়াজ চলাকালীন তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় একে একে অসুস্থ হয়ে পড়ে প্রায় ৩৫ জন পড়ুয়া। কিছুজন মাথা ঘোরা, কিছুজন বমি ও দুর্বলতার অভিযোগ নিয়ে মাটিতে বসে পড়ে। সঙ্গে সঙ্গেই দায়িত্বপ্রাপ্ত কর্মীরা এবং মেডিক্যাল টিম তাদের উদ্ধার করে নিয়ে যায় এসএসকেএম হাসপাতালে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পড়ুয়াদের পাশে দাঁড়াতে তিনি যেন হয়ে ওঠেন এক স্নেহময়ী মাতৃমূর্তি। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন, প্রত্যেকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নিজে হাতে জল ও মিষ্টি খাইয়ে দেন কিছু পড়ুয়াকে। তার উপস্থিতি যেন মুহূর্তে সাহস জুগিয়ে দেয় ছোটদের।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) পরে সাংবাদিকদের জানান, “একটু ভয় পেয়েছিল ওরা। একজনের হালকা সমস্যা রয়েছে, বাকিরা এখন একদম ভালো আছে। আমি ওদের পাশে বসে কথা বলেছি, আদর করেছি। এখন হাসিমুখেই ফিরবে সবাই।” হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে, সকল পড়ুয়াই বিপন্মুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। এই ঘটনা আবারও প্রমাণ করল, বিপদের সময় রাজ্যের প্রশাসন ও নেতৃত্ব কতটা মানবিকভাবে পাশে দাঁড়াতে জানে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole