Rahul Gandhi: স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুপস্থিত রাহুল ও খাড়গে, বিজেপির কড়া কটাক্ষ, ‘জাতীয়তাবাদের মুখোশ খুলে গেল’

দেশ

নিউজ পোল ব্যুরো: ১৫ আগস্ট দেশের ৭৯তম স্বাধীনতা দিবস (Independence Day) উদ্‌যাপন অনুষ্ঠানে লালকেল্লায় (Lal Kella) আমন্ত্রিত থাকা সত্ত্বেও উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। যার জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল বিতর্ক। বিজেপির তরফে এই অনুপস্থিতিকে ‘জাতীয় অবমাননা’ বলে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: রেড রোডে কুচকাওয়াজের মাঝে হঠাৎ অসুস্থতা, পড়ুয়াদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারের প্রধান জাতীয় অনুষ্ঠান হিসেবে লালকেল্লার প্রাচীর থেকে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশে ভাষণ দেন, তখন সেখান থেকে বিরোধী শিবিরের এই দুই শীর্ষ নেতার অনুপস্থিতি নিয়ে বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “জাতীয় দিবসে লালকেল্লায় না গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) আবারও প্রমাণ করলেন, মোদী বিরোধিতা করতে গিয়েই তিনি দেশের বিরোধী হয়ে উঠেছেন। পাকিস্তান প্রেমই হয়তো তাঁর নতুন রাজনীতি।”

কংগ্রেস (Congress) অবশ্য এই মন্তব্যকে নস্যাৎ করে বলেছে, লালকেল্লায় না গেলেও রাহুল ও খাড়গে নিজ নিজভাবে দলীয় স্তরে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করেছেন এবং জাতির উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন। তারা জাতীয়তাবাদকে কেবল শারীরিক উপস্থিতি নয়, বরং সংবিধান, মূল্যবোধ ও ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতাকে বড় বলে মনে করে।

রাহুল গান্ধী (Rahul Gandhi) এদিন তার বার্তায় বলেন, “সত্য, সাম্য ও ভ্রাতৃত্বের ভিত্তিতে একটি ন্যায্য ও সমন্বিত জাতি গঠনই স্বাধীনতার মূল অঙ্গীকার।” খাড়গের বার্তা ছিল, “জাতীয় ঐক্য ও সংবিধানের অধিকারগুলোকে সম্মান করাই প্রকৃত স্বাধীনতা দিবস উদ্‌যাপন।” তবে বিজেপির মতে, দেশের সর্বোচ্চ স্তরের এক সাংবিধানিক আমন্ত্রণ উপেক্ষা করে কংগ্রেস নেতারা নিজেরাই দেখিয়ে দিলেন, জাতীয় অনুষ্ঠান নয়, দলের রাজনীতি তাদের কাছে বড়। এই অনুপস্থিতি শুধু রাজনৈতিক নয়, আদর্শিক সংকেতও বটে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole