Railway: বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জনশতাব্দী এক্সপ্রেস

দেশ

নিউজ পোল ব্যুরো: আবারও দুর্ঘটনার কবলে ট্রেন (Railway)! ট্রেনের (Railway) চাকাই গলে গেল! এরকমও সম্ভব? অল্পের জন্য প্রাণে রক্ষা পেল যাত্রীরা। শুক্রবার দেরাদুন (Dehradun) থেকে নয়াদিল্লি (New Delhi) ফিরছিল জনশতাব্দী এক্সপ্রেস (Janshatabdi Express)। তাপরি জংশনের কাছে পৌঁছতেই তখন ট্রেনের (Railway) লোকো পাইলট লক্ষ্য করেন যে, ইঞ্জিনের চাকার কোনও একটি অংশে সমস্যা (Problem) হচ্ছে এবং ফ্যানের গতি বাড়ানোর চেষ্টা করলেও কিছু একটা গন্ডগোল হচ্ছে। তার তৎপরতা আর সচেতনতাই যাত্রীদের জীবন রক্ষা করেছে। আতঙ্কিত হয়ে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: Water Crisis: জল সংকটে আমবাড়ি, আশ্বাস মন্ত্রীর

লোকো পাইলট তৎক্ষণাৎ ট্রেনটি (Train Accident) থামিয়ে দেন এবং নিচে নেমে এসে চাকার অবস্থা পরীক্ষা করেন। তাঁর চোখে পড়ে, ইঞ্জিনের একটি চাকা পুরোপুরি গলে গিয়েছে। এর ফলে রেল লাইনের (Train Line) কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এত বড় বিপদ সামনে এসেও পাইলটের দ্রুত প্রতিক্রিয়া ও সতর্কতা না থাকলে ট্রেনটি একদম বিপথে চলে যেতে পারত। হতাহতের সংখ্যা হতে পারত অগণিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

ঘটনার পর দ্রুত রেল কর্তৃপক্ষকে খবর পাঠানো হয়। সেই অনুযায়ী রেলের ইঞ্জিনিয়াররা (Engineer) এসে চাকার সমস্যা পরীক্ষা করে দেখেন। তবে যেভাবে চাকা গলে গিয়েছে, ট্রেনটি (Train) দ্রুত গতিতে থাকলে লাইনচ্যুত হয়ে উল্টে যেত। হতাহতের আশঙ্কা থাকত প্রচুর। রেলের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: PM Modi in Thailand: ‘রামায়ণের গল্প থাই জনগণের জীবনের অংশ’,থাইল্যান্ডে গিয়ে বললেন নমো