মমতার পুজো উদ্বোধনের চেনা ছবিতে বদল, কলকাতার বড় পুজোয় এবার মুখ্যমন্ত্রী

রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:  কলকাতার দুর্গাপুজোর উদ্বোধনে এবার বদলে গিয়েছে দীর্ঘদিনের সমীকরণ। গত দেড় দশকে শহরের বহু বড় পুজোর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই সংখ্যা আরও বেড়েছিল। শহরের পাশাপাশি জেলার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধনও করতেন তিনি। তবে এবার কলকাতার বেশ কিছু হাইপ্রোফাইল পুজো থেকে তাঁর আমন্ত্রণ পাওয়ার ছবি বদলেছে।

চেতলা অগ্রণীর পুজোর উদ্বোধন এবার করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে মমতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বহু বছর তিনি সেখানে দুর্গাপ্রতিমার চোখ আঁকতেন। হিন্দুস্তান পার্ক দুর্গোৎসবও শুভেন্দুকে উদ্বোধনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। যদিও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

অন্যদিকে, একডালিয়া এভারগ্রিন এবার কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের পরিবর্তে বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে উদ্বোধন করানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারত সেবাশ্রম সঙ্ঘের দিলীপ মহারাজ করবেন উদ্বোধন। ত্রিধারা সম্মিলনীও মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে, তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি।

মমতা এবার ভবানীপুর বা কলকাতা দক্ষিণের কোনও পুজোর উদ্বোধনে যাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে পুজোর উদ্বোধন ঘিরে কলকাতায় নতুন সমীকরণ তৈরি হয়েছে।