নিউজপোল ব্যুরো:পুজোর আগে ফের বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া। দেশের বেশ কিছু অংশ থেকে বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হলেও পশ্চিমবঙ্গ থেকে মৌসুমী বায়ু পুরোপুরি কবে বিদায় নেবে, তা এখনও নিশ্চিত নয়। এরই মধ্যে উৎসবের মরশুমে আকাশে মেঘের ঘনঘটা এবং বৃষ্টির পূর্বাভাসে কিছুটা চিন্তা বেড়েছে সাধারণ মানুষের।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় শহরের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টির কারণে অস্বস্তিকর গরম বাড়ার সম্ভাবনা নেই। ফলে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটাতেও বড়সড় প্রভাব পড়বে না বলেই মনে করছে হাওয়া অফিস।
আরও দেখুন:-মা ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ৬ গাড়িতে ধাক্কা! জখম SI-সহ ৩
দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
