হেমন্তের বিদায় ঘণ্টা, শীতের প্রবেশ কবে? কবে থেকে বদলাবে আবহাওয়া

নিউজপোল ব্যুরো: ভোরের বাতাসে হালকা শিরশিরানি, ঘাসের ডগায় শিশিরের ছোঁয়া আর মিঠে রোদের উষ্ণতা—হেমন্তের এই চেনা ছবির মধ্যেই ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। পুজোর মরশুম পেরিয়ে এবার শীতের অপেক্ষায় বঙ্গবাসী। তবে কবে থেকে বাংলার আকাশ-বাতাসে অনুভূত হবে শীতের প্রকৃত আমেজ? আবহাওয়ার পূর্বাভাসে মিলছে সেই প্রশ্নেরই ইঙ্গিত। নভেম্বরের প্রথম সপ্তাহের শুরুতে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের […]

Continue Reading

অর্ণবের প্রভাব কাটেনি, শুক্রবারও দুর্যোগের আশঙ্কা! দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিউজপোল ব্যুরো: দুর্বল হলেও এখনও ঘূর্ণিঝড় অর্নবের প্রভাব সক্রিয়। শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় এখন নিম্নচাপে পরিণত হয়েছে। শুক্রবার ঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের অবশিষ্ট অংশ দক্ষিণ […]

Continue Reading

ঘূর্ণিঝড় অর্ণবের ল্যান্ডফলের পরেও দুর্যোগের আশঙ্কা,কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

নিউজপোল ব্যুরো: ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর তান্ডব অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকায়। যদিও স্থলভাগে প্রবেশের পর ধীরে ধীরে শক্তি হারানোর ইঙ্গিত মিলছে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় দুর্বল হলেও তার প্রভাব পুরোপুরি কাটতে সময় লাগতে পারে। তাই আগামী কয়েক দিন বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ার দিকে নজর রাখছে হাওয়া অফিস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক […]

Continue Reading

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, মঙ্গলবার থেকেই বদলাবে বাংলার আবহাওয়া! বৃষ্টি হবে কোন কোন জেলায়?

নিউজপোল ব্যুরো: উৎসবের মরসুম কাটতে না কাটতেই আবহাওয়ার নতুন করে চোখরাঙানি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে ওঠায় বাংলার আবহাওয়া নিয়ে বাড়ছে উদ্বেগ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। তার প্রভাবেই সপ্তাহের মাঝামাঝি সময়ে রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। কোন দিকে […]

Continue Reading

পুজোর পরেই আবহাওয়ার ভোলবদল? বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়,বাংলায় কতটা প্রভাব?

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজো শেষ হতেই শরতের আকাশে নতুন করে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। একাদশীতে কলকাতা-সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা থাকলেও আগামী সপ্তাহের আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের গতিপথ বা শক্তি সম্পর্কে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। আলিপুর […]

Continue Reading

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, তৈরি হতে পারে নিম্নচাপ, মা দুর্গার বিদায়বেলায় আবহাওয়ার মুখ ভার, বাংলায় কি আসছে ঘূর্ণিঝড়?

নিউজপোল ব্যুরো: দেখতে দেখতে শেষ পুজোর দিন। বিজয়া দশমীতে মা দুর্গাকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে। তার মধ্যেই সকাল থেকে মেঘলা আকাশ আর ঠান্ডা হাওয়ায় আবহাওয়ার পরিবর্তন নিয়ে শুরু হয়েছে আলোচনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। কলকাতার আকাশ দিনভর মেঘলা থাকতে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং […]

Continue Reading

নবমীতে কলকাতার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা কতটা? বাংলার আবহাওয়া নিয়ে বড় আপডেট

নিউজপোল ব্যুরো: পুজোর আনন্দে মেতে উঠেছে বাংলা। মহানবমীতে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে অনেকেরই। তবে মণ্ডপে মণ্ডপে ঘোরার আগে আবহাওয়া নিয়ে কৌতূহলও কম নয়। বৃষ্টি কি পুজোর আনন্দে বাধা দেবে? নাকি রোদের তাপে নাজেহাল হতে হবে দর্শনার্থীদের? আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার নবমীতে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই […]

Continue Reading

অষ্টমী থেকে দশমী, পুজোর বাকি দিনগুলিতে কেমন থাকবে কলকাতা-সহ বাংলার আবহাওয়া?

নিউজপোল ব্যুরো: দুর্গাপুজোর আনন্দে বৃষ্টির বাধা থাকবে কি না, তা নিয়ে পুজোপ্রেমীদের মনে ছিল নানা প্রশ্ন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মহাঅষ্টমী থেকে দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। ফলে ঠাকুর দেখার পরিকল্পনা নিয়ে অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন দর্শনার্থীরা। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, সপ্তমী পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পরিস্থিতি থাকলেও অষ্টমী […]

Continue Reading

Weather Report : সপ্তমীতে ঠাকুর দেখতে বেরোবেন? পুজোর আনন্দে বাধা দিতে পারে বৃষ্টি, কোন জেলায় কী পূর্বাভাস?

নিউজপোল ব্যুরো: পুজোর সাজে সেজেছে শহর থেকে শহরতলি। কোথাও শেষ মুহূর্তের প্যান্ডেল হপিং, কোথাও আবার পরিবার-বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখার প্রস্তুতি। কিন্তু মহাসপ্তমীর আনন্দের মাঝেই আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত। আজ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি এলাকাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ফলে পুজোর পরিকল্পনা করার আগে আকাশের পরিস্থিতি জেনে নেওয়া জরুরি। দক্ষিণবঙ্গে […]

Continue Reading

Weather Report Update: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

নিউজপোল ব্যুরো: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশ থেকে বিদায় নিলেও বাংলায় এখনই পুরোপুরি বৃষ্টির বিরতি হচ্ছে না। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী দু’দিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার আকাশ মেঘলা থাকার পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, তামিলনাড়ু উপকূল সংলগ্ন এলাকায় […]

Continue Reading