নিউজপোল ব্যুরো:ঝাড়গ্রামে চিকিৎসার অভাবে বন্ধ একের পর এক হাসপাতাল পরিষেবা। বেলপাহাড়ী গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করতে এসে সমস্যায় পড়তো বহু বাসিন্দা। হাসপাতালে নেই উন্নত পরিষেবা। সিজার থেকে শিশুরোগ সমস্ত রকম সমস্যা। এবার হাসপাতাল সঙ্কট দূর হয়েছে। পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা জানিয়েছেন, ২৯ অক্টোবর দু’জন প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং ৩০ অক্টোবর বিভিন্ন বিভাগের আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে পাঠানোর নির্দেশিকা জারি হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে তাঁদের কাজে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত চিকিৎসক পাওয়া গেলে বন্ধ হয়ে যাওয়া পরিষেবাগুলিও ফের চালু করা সম্ভব হবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালে ইলেক্টিভ সিজার ও ব্লাড স্টোরেজ ইউনিটের উদ্বোধন হয়েছিল। প্রথম দিনেই সফলভাবে দু’টি সিজার করা হয়। কিন্তু চিকিৎসকদের বদলির জেরে মাত্র আট মাসের মধ্যেই স্তব্ধ হয়ে যায় এই পরিষেবা। একই কারণে বন্ধ হয় শিশুরোগের বহির্বিভাগও।
এদিকে, ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশা, নতুন বিশেষজ্ঞ চিকিৎসকেরা যোগ দিলে প্রত্যন্ত এলাকার মানুষকে চিকিৎসার জন্য আর দূরে ছুটতে হবে না।
