নিউজপোল ব্যুরো: ভোট,বা ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় স্বজন হারা হয় বহু পরিবার।সেই সমস্ত পরিবারে পাশে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে বর্তমান সরকার। প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবার পিছু একজনকে সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন সরকার। শুধু তৃণমূল জামানার ১৫ বছর নয় বাম আমলেও যাদের প্রাণহানী হয়েছে তাদের পরিবার গুলিকেও অন্তভুক্ত করা হয়েছে।তেমনই নিয়োগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “রাজ্যের মানুষ জানেন, গত ২৫ বছরে কীভাবে ভোটের নামে বাংলায় অত্যাচার হয়েছে। এবার রক্তপাতহীন ভোট হয়েছে। অতীতে যাঁদের রক্তপাত হয়েছে, তাঁদের কাছে সরকারের এই ঘোষণা দৃষ্টান্ত হয়ে থাকবে।”
আবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায় ১৫ বছরে যাঁরা মারা গিয়েছেন, তাঁরা তো সব বিজেপি কর্মী হয়ে গিয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে সাংবিধানিক নৈতিকতার চিহ্ন আমি দেখতে পাচ্ছি না।
আবার অনেকের কথায় তৃণমূল আমলে যে সব নিহতদের পরিবার থেকে চাকরি পেয়েছিল বর্তমান সরকার আসায় তাদের চাকরি চলে গেছে।তাহলে তা স্থায়ি চাকরি কি করে হয়।তবে অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার রাজনৈতিক পরিচয় নির্বিশেষে স্বজনহারা পরিবারকে সাহায্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সব মিলিয়ে, সরকারি চাকরির এই ঘোষণা ঘিরে এখন নজর পরবর্তী বিজ্ঞপ্তি এবং নিয়োগের শর্তাবলির দিকে।
