‘সরকারি ব্যাঙ্ক জাতীয় সম্পদ, বিক্রির পণ্য নয়’, IDBI ইস্যুতে মোদি সরকারকে নিশানা রাহুলের

দেশ

নিউজপোল ব্যুরো: আইডিবিআই ব্যাঙ্কের (IDBI Bank) বেসরকারি করণ এবং ব্যাঙ্কের কর্মীদের আন্দোলন কে পূর্ণ সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।আইডিবিআই ব্যাঙ্কের সংখ্যাগরিষ্ঠ শেয়ার কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংসের  কাছে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। যা নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে মোদি সরকারকে নিশানা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ব্যাঙ্ক কর্মচারীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য দেশবাসীর করের টাকায় গড়ে ওঠা একটি লাভজনক সরকারি প্রতিষ্ঠানকে বিদেশি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “কংগ্রেস ব্যাঙ্ক তৈরি করেছিল, বিজেপি সেগুলি বিক্রি করছে।”

রাহুল জানান, গত বছরের মার্চ মাসে সংসদ ভবনে আইডিবিআই ব্যাঙ্কের কর্মচারীদের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করেছিলেন। কর্মচারী দের বক্তব্য যে ব্যাঙ্ককে তারা কষ্ট করে লাভজনক করে তুলেছিল তা কেন বিক্রি করা হচ্ছে। রাহুল গান্ধি এই কথা লোকসভায় তুললেও সরকার এর কোনো স্পষ্ট উত্তর দেয় নি। ২০০৩ সালে সরকার IDBI ব্যাঙ্কের ৫১ শতাংশ মালিকানা নিজেদের হাতেই রাখবে বলে জানিয়েছিল ,তাহলে এখন আইডিবিআই ব্যাঙ্ককে কেন একটি কানাডীয় সংস্থার কাছে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারিকরণের ফলে SC, ST ও OBC-দের সংরক্ষণ ব্যবস্থা এবং কর্মীদের চাকরির নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্যাঙ্ক কর্মীদের ন্যায্য দাবির পাশে কংগ্রেস থাকবে বলেও আশ্বাস দিয়েছেন রাহুল গান্ধি।