উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে রাহুল গান্ধীর কনভয়, অ্যাম্বুল্যান্সের সঙ্গে ধাক্কা

নিউজপোল ব্যুরো: আদালতে হাজিরা দিতে দুর্ঘটনার মুখে পড়ল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কনভয়। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির সঙ্গে একটি অ্যাম্বুল্যান্সের সংঘর্ষকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক খবর অনুযায়ী, এই ঘটনায় কংগ্রেসের কর্মী, পদাধিকারী এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আহত হয়েছেন। তবে রাহুল গান্ধী নিরাপদ রয়েছেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে দিল্লি থেকে লখনউ পৌঁছন […]

Continue Reading

বিরোধীদের আন্দোলন সামলাতে দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে অমিত শাহ, বিক্ষোভ পরিস্থিতি পর্যালোচনা

নিউজপোল ব্যুরো: বিরোধীদের লাগাতার বিক্ষোভ কেন্দ্র করে উত্তপ্ত রাজধানী। নির্বাচন কমিশনকে ঘিরে প্রতিবাদের আবহে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ দিল্লি পুলিশ হেডকোয়ার্টারে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, দুপুর তিনটে নাগাদ তাঁর সেখানে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রীকে গত ৬ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দিল্লিতে হওয়া বিভিন্ন বিক্ষোভ ও প্রতিবাদের […]

Continue Reading

বিচারের দাবিতে রাতভর আন্দোলন, ভোর ৪টেয় আটক অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা

নিউজপোল ব্যুরো:মেয়ের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটে রাতভর ধরনায় বসেছিলেন অঙ্কিতা ভাণ্ডারীর বাবা-মা। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টে নাগাদ তাঁদের আটক করে পুলিশ। তাঁদের সঙ্গে কংগ্রেস নেতা পবন খেড়া-সহ বিরোধী দলের একাধিক নেতা ও কর্মীকেও আটক করা হয়। প্রায় দু’ঘণ্টা পরে অঙ্কিতার বাবা-মাকে ছেড়ে দেওয়া হয়। তবে আন্দোলন থামাতে নারাজ পরিবার। অঙ্কিতা ভাণ্ডারী হত্যা […]

Continue Reading

আকাশবাণী কাণ্ডে আইনি জটিলতায় রাহুল-প্রিয়াঙ্কা, SIR-বিরোধী আন্দোলনের পর FIR

নিউজপোল ব্যুরো:SIR কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদ এবার পৌঁছাল আইনি লড়াইয়ের দোরগোড়ায়। গতকাল দিল্লিতে নির্বাচন কমিশন সদন অভিযান কর্মসূচি চলছিল। সেই সময় পুলিশের নিরাপত্তা বলয় পেরিয়ে আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন কংগ্রেস নেতা রাহুল, প্রিয়াঙ্কা এবং কেসি বেণুগোপাল-সহ কয়েকজন। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। […]

Continue Reading

নির্বাচন কমিশন অভিযান ঘিরে উত্তেজনা, রাহুল-সনিয়ার সঙ্গে পথে অভিষেক

নিউজপোল ব্যুরো:নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর আরও চড়াল বিরোধীরা। SIR প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ এবং কমিশনের ভূমিকা ঘিরে বিতর্কের মধ্যেই আজ দিল্লিতে কমিশন অভিযানে নামছে ইন্ডিয়া জোট। সংসদের মকরদ্বার থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হবে মিছিল। প্রথম সারিতে থাকবেন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন বিরোধী দলের […]

Continue Reading

Rahul Gandhi: ‘ফাঁকা’ সিডি ঘিরে নাটক, রাহুল-বিরোধী মানহানি মামলার শুনানি স্থগিত

নিউজ পোল ব্যুরো: পুণের (Pune) এমপি–এমএলএ আদালতে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে চলা মানহানির মামলায় মঙ্গলবার এক অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়, যা মামলাকারীদেরই বিপাকে ফেলে দেয়। সাভারকরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে দায়ের হওয়া এই মামলার শুনানিতে মূল প্রমাণ হিসেবে যে সিডি আদালতে জমা দেওয়া হয়েছিল, তা বাজাতে গিয়েই প্রকাশ্যে আসে সিডিটি আসলে সম্পূর্ণ ফাঁকা। […]

Continue Reading

Rahul Gandhi Bihar rally:‘ভোটের আগে যোগাসন করেন মোদী, সাঙ্গ হলেই নাচেন আদানি-আম্বানি!’— বিহারে জনসভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষ রাহুল গান্ধীর

নিউজ পোল ব্যুরো:বিহারের রাজনীতি এখন পুরোপুরি ভোটমুখী। আর এই আবহেই বেগুসরাইয়ের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত আক্রমণের কেন্দ্রবিন্দু করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi Bihar rally)। রবিবার জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি তোপ দাগলেন — “মোদী ভোটের আগে যোগাসন করেন, প্রতিশ্রুতি দেন, নাটক করেন। কিন্তু ভোট শেষ হতেই উনি ‘ভ্যানিশ’। তখন নাচেন আদানি-আম্বানি!” […]

Continue Reading

Priyanka Gandhi: ভোটের ময়দানে নতুন তপ্ত হাওয়া, কমিশন-বিজেপিকে নিশানায় প্রিয়াঙ্কা

নিউজ পোল ব্যুরো: নির্বাচনী তাপমাত্রা চড়ছে বিহারে (Bihar)। তিন দিনের গতিতে রাজ্য সফরে গিয়ে প্রচার অভিযানে এবারে সামনে এসেছেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। শনিবার বেগুসারাইয়ের জনসংযোগ সভায় তিনি সরাসরি বিজেপিকে (BJP) লক্ষ্য করলেন, অভিযোগ তুললেন যে ভোটার তালিকা সংশোধনের ছদ্মবেশে বহু বৈধ ভোটারের নাম বঞ্চিত করা হয়েছে। তিনি (Priyanka Gandhi) বললেন, “বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে […]

Continue Reading

Bihar Assembly Election: বিহারের ভোটমঞ্চে মোদীর তোপ, রাহুল-তেজস্বী ‘দুর্নীতির যুবরাজ’, ফের ‘জঙ্গলরাজ’-এর প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী

নিউজ পোল ব্যুরো: বিহারের নির্বাচনী (Bihar Assembly Election) ময়দানে ফের আক্রমণাত্মক ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার ভোটপ্রচারে গিয়ে একযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও রাজদ নেতা তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) তীব্র কটাক্ষে বিদ্ধ করলেন তিনি। মোদীর বক্তব্যে স্পষ্ট, বিহারে উন্নয়ন ইস্যুর পাশাপাশি বিজেপি এবার দুর্নীতি ও ‘জঙ্গলরাজ’-এর রাজনীতিকেও সামনে আনতে চাইছে। […]

Continue Reading

Bihar Election: ‘মোদীজি ভোটের জন্য নেচে দেবেন’, রাহুলের খোঁচায় ক্ষুব্ধ বিজেপি

নিউজ পোল ব্যুরো: বিহারের রাজনৈতিক (Bihar Election) তরজায় ফের তাপ। মুজফ্ফরপুরে মহাগঠবন্ধনের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সরাসরি নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কটাক্ষের সুরে রাহুলের অভিযোগ, “ভোটের জন্য যা বলা হবে, মোদীজি তাই করবেন। যদি বলা হয় স্টেজে নাচতে, তিনিও নেচে দেবেন।” আরও পড়ুন: Amit Shah: সীতার জন্মভূমিতে এবার ‘ভব্য […]

Continue Reading