Bihar Election: ‘মোদীজি ভোটের জন্য নেচে দেবেন’, রাহুলের খোঁচায় ক্ষুব্ধ বিজেপি

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিহারের রাজনৈতিক (Bihar Election) তরজায় ফের তাপ। মুজফ্ফরপুরে মহাগঠবন্ধনের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সরাসরি নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কটাক্ষের সুরে রাহুলের অভিযোগ, “ভোটের জন্য যা বলা হবে, মোদীজি তাই করবেন। যদি বলা হয় স্টেজে নাচতে, তিনিও নেচে দেবেন।”

আরও পড়ুন: Amit Shah: সীতার জন্মভূমিতে এবার ‘ভব্য সীতা মন্দির’! অযোধ্যার পর নতুন ধর্মীয় কেন্দ্র গড়ার ডাক দিলেন অমিত শাহ

রাহুলের বক্তব্য, “নরেন্দ্র মোদীজি ভোটের জন্য যেকোনও নাটক করতে রাজি। যদি জনগণ বলেন, ‘স্টেজে এসে নাচুন, তাহলেই ভোট দেব’, তাতেও আপত্তি করবেন না তিনি। তিনি যা বলবেন, তা-ই করবেন। ভোটের (Bihar Election) জন্য সবকিছু সম্ভব মোদীর কাছে।” প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি (BJP)। দলের মুখপাত্র প্রদীপ ভান্ডারির অভিযোগ, “রাহুল গান্ধী স্থানীয় গুন্ডাদের মতো ভাষা ব্যবহার করেছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, তাকে ভোট দেওয়া কোটি কোটি গরিব মানুষকেও অপমান করেছেন।”

সেইসঙ্গে রাহুলের নিশানায় ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও। রাহুলের অভিযোগ, “বিহার সরকার আসলে বিজেপির রিমোট কন্ট্রোলে চলছে। নীতীশ কুমার (Nitish Kumar) কেবল নামমাত্র মুখ্যমন্ত্রী, আসল নিয়ন্ত্রণ বিজেপির হাতে।” লোকসভায় সামাজিক ন্যায়ের প্রসঙ্গে রাহুলের বক্তব্য, “আমি সংসদে প্রধানমন্ত্রীকে বলেছিলাম জাতি আদমশুমারি করা হোক, কিন্তু উনি একটিও কথা বলেননি। বিজেপি সামাজিক ন্যায়ের বিরুদ্ধে, ওরা তা চায় না।” বিহারের নির্বাচনী রাজনীতিতে (Bihar Election) এই মন্তব্য নতুন আগুন জ্বালিয়েছে। রাহুলের আক্রমণ এবং বিজেপির পালটা মন্তব্যে রাজনৈতিক মহল সরগরম।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole