Modi-Trump: মোদীর সঙ্গে কথা বলতে চেয়ে ৪ বার ফোন ট্রাম্পের, ফোনই ধরেনি প্রধানমন্ত্রী: রিপোর্ট

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: এতদিন খুব কাছের বন্ধু বলেই বিশ্বের কাছে পরিচিত ছিল মোদী-ট্রাম্প(Modi-Trump)। কিন্তু বর্তমানে সেই সম্পর্কের মধ্যে দেখা দিয়েছে ফাটল ট্রাম্পের শুল্ক বাণ নিয়ে জটিল হচ্ছে ভারত-আমেরিকার সম্পর্ক। ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধাবার থেকেই লাগু হচ্ছে নিয়ম। এই আবহেই এক বড় তথ্য সামনে এসেছে । জার্মান সংবাদপত্র ফ্রাঙ্কফুর্টার অলগেমেইনের প্রকাশিত তথ্য অনুসারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য কমপক্ষে চারবার চেষ্টা করেছেন। কিন্তু মোদী ট্রাম্পের সঙ্গে একবারও কথা বলেননি বলেই উল্লেখ করা হয়েছে জার্মানি সংবাদ মাধ্যমে।

জার্মান সংবাদপত্রটি মনে করে যে এটি ট্রাম্পের সিদ্ধান্তের প্রতি মোদীর ক্রোধের গভীরতা, পাশাপাশি তার সতর্কবার্তা ফলাফল। ট্রাম্প প্রশাসন ৫০ শতাংশ শুল্ক আরোপের সময়েও মোদীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ট্রাম্প। ভারত আর ব্রাজিল ছাড়া আর কোনও দেশের উপরেই এত ব্যপক হারে শুল্ক আরোপ করেনি ট্রাম্প প্রশাসন। ২৫ বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা ভারত-মার্কিন সম্পর্ক অবনতির মুখে পৌঁছেছে যখন ট্রাম্প ভারতকে টার্গেট করেছিলেন। রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য নয়াদিল্লির উপর জরিমানাও আরোপ করেন তিনি। বার্লিন-ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ-প্রতিষ্ঠাতা এবং পরিচালক থর্স্টেন বেনার তিবেদনের একটি অনুলিপি শেয়ার করে X-এ পোস্টে লিখেছেন, “FAZ দাবি করেছে যে ট্রাম্প সাম্প্রতিক সপ্তাহগুলিতে মোদীকে চারবার ফোন করার চেষ্টা করেছিলেন কিন্তু মোদী ফোন প্রত্যাখ্যান করেছিলেন।” জার্মান সংবাদপত্রের ব্যাখ্যাইয় উল্লেখ করা হয়েছে যে ট্রাম্প ভেবেছিলেন তাঁর দেশের বাজারের একনায়কত্ব থাকবে। সেই কারণেই নিজের মত করে সিদ্ধান্ত নেন। এটাই মনে নিতে চাইছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে আপস করতে চাইছেন না মোদী। এমনটাই উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: SCO: চিনের মাটিতে একসঙ্গে একমঞ্চে থাকবেন মোদী-পুতিন-জিনপিং, ট্রাম্পের উদ্দেশ্যে যাবে কোনও বড় বার্তা…

এই প্রসঙ্গে উল্লেখ্য, ভারত-আমেরিকার সম্পর্কে ফাটল দেখা দেয় পাকিস্তানের মাটিতে ভারতের অভিযান অপারেশন সিঁদুরের পর থেকে। ট্রাম্প একাধিকবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানোর কৃতিত্ব নিতে চেয়েছেন। দাবি করেছেন তাঁর কথাতেই নাকি দুই দেশ নিজেদের মধ্যে সংঘর্ষ থামিয়েছে। যদিও ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছেন নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হয়েছে কারও মধ্যস্থাতেই কিছু হয়নি। তার পরেই ভারতের ৩১ জুলাই ট্রাম্প বিস্ফোরক মন্তব্য করেছিলেন ,বলেছিলেন, “ভারত রাশিয়ার সাথে কী করে তাতে আমার কিছু যায় আসে না। তারা তাদের মৃত অর্থনীতিকে একসাথে ধ্বংস করতে পারে।” ট্রাম্পের “মৃত অর্থনীতি” মন্তব্যের পরেই মোদী ১০ আগস্ট জোর দিয়ে বলেন, ভারত বিশ্বের শীর্ষ তিনটি অর্থনীতির একটি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole