নিউজপোল ব্যুরো: ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে করা এক দীর্ঘ পোস্টে তৃণমূলের নেতা কুনাল ঘোষ নাম না করেই বিধায়ককে কড়া ভাষায় আক্রমণ করেন এবং তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠল তৃণমূল কংগ্রেসের অন্দরের মতবিরোধ। দলের এক বিধায়কের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে করা এক দীর্ঘ পোস্টে ব্যাপকভাবে নজর কাড়ছে জনগনের।
কুণাল ঘোষের বক্তব্য, যে দল ও নেত্রীর ছবি ব্যবহার করে নির্বাচনে জয়লাভ করা হয়েছে, সেই দলের বিরুদ্ধেই এখন প্রকাশ্যে মন্তব্য করা হচ্ছে। তাঁর প্রশ্ন, দলের প্রতি আপত্তি থাকলে ভোটের আগে তা জানানো হয়নি কেন? অথবা নির্দল প্রার্থী হিসেবেই বা লড়াই করা হল না কেন? ভোটের টিকিট নেওয়ার সময় তো কোনোরকম আপত্তি দেখা যায়নি?
পোস্টে আরও ইঙ্গিতপূর্ণ ভাষায় তিনি ‘নতুন দল’ গঠনের জল্পনা, রাজনৈতিক উদ্দেশ্য এবং কিছু বিতর্কিত ঘটনার প্রসঙ্গও টেনে আনেন। একই সঙ্গে তিনি দাবি করেন, সাধারণ মানুষ সবকিছুই লক্ষ্য করছেন এবং সময়ই এর জবাব দেবে ।একাংশের মতে, এই মন্তব্য ঘিরে তৃণমূলের মধ্যে চলা মতপার্থক্য আরও প্রকাশ্যে চলে এল। যদিও সংশ্লিষ্ট বিধায়কের তরফে এই বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
আগামী দিনে এই রাজনৈতিক তরজা কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। দলের অভ্যন্তরীণ মতবিরোধ কি আরও বাড়বে, তাহলে কি ভাঙনের শেষ সীমানায় তৃণমূল — সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কঃ :–https://youtube.com/@newspolebangla
