IndiGo: প্যান প্যান শব্দেই ফিরল জীবন! মাঝ আকাশে ইন্ডিগোর জরুরি অবতরণ, কী ঘটেছিল ৩০,০০০ ফুট ওপরে?

breakingnews দেশ

নিউজ পোল ব্যুরো: নিশ্বাস বন্ধ হয়ে আসছিল মুহূর্তে। মাঝ আকাশে (IndiGo) হঠাৎই ভেসে এলো পাইলটের কণ্ঠ— “প্যান প্যান প্যান (Pan Pan Pan)।” আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানের ককপিট (Cockpit) থেকে যাত্রীদের মনে। কিন্তু এই ‘প্যান প্যান’ কি? মৃত্যুর ঘণ্টা? নাকি শেষ আশার আলো?

আরও পড়ুন: Air India Crash: এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ৭৮৭! সাত বছর আগের সতর্কতা আজ সত্যি হলো?

দিল্লি (Delhi) থেকে গোয়ার (Goa) উদ্দেশ্যে উড্ডয়ন করা ইন্ডিগো (IndiGo) ফ্লাইট 6E 6271, যেটিতে ছিলেন ১৯১ জন যাত্রী, সেটি এক ভয়ঙ্কর টেকনিক্যাল সমস্যার মুখোমুখি হয় মাঝ আকাশে। এয়ারবাস (Airbus) A320neo মডেলের এই বিমানের ইঞ্জিন নম্বর এক-এ ধরা পড়ে প্রযুক্তিগত ত্রুটি। মুহূর্তেই ককপিট থেকে মুম্বাই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (Air Traffic Control) উদ্দেশে ঘোষণা আসে – “প্যান প্যান প্যান”।

এটা কোনো এলোমেলো শব্দ নয়, বরং বিমান চলাচলের আন্তর্জাতিক সংকেত ব্যবস্থার অংশ। ফরাসি শব্দ ‘panne’ (অর্থাৎ ত্রুটি বা বিকল হওয়া) থেকে এসেছে এই টার্মটি। পাইলটরা এটি ব্যবহার করেন এমন পরিস্থিতিতে, যেখানে বিমানটি (IndiGo) বিপদের মুখে থাকলেও, তা এখনও প্রাণঘাতী নয়। অর্থাৎ, এটা ‘মে ডে’ সংকেতের এক ধাপ নিচে।প্যান প্যান (Pan Pan) কল দেওয়া মানে বিমানে সমস্যা আছে, এবং নিয়ন্ত্রণকক্ষকে অবহিত করে তৎক্ষণাৎ সহায়তা চাওয়া হচ্ছে। ১৬ জুলাই ২০২৫, রাত ৯টা ৫৩ মিনিটে, সেই সংকেত পেয়েই বিমানটিকে নিরাপদে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি যান্ত্রিক ত্রুটি, যেটি নির্ধারিত প্রটোকল অনুসরণ করে মোকাবিলা করা হয়। যাত্রীদের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম ছাড় দেওয়া হয়নি। যদিও প্রযুক্তিগত সমস্যাটি নিয়ে বিশদে কিছু জানানো হয়নি, তবে অভিজ্ঞ বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ‘প্যান প্যান’ পরিস্থিতি সাধারণত ইঞ্জিন ত্রুটি, হালকা চিকিৎসা সমস্যা, কিংবা সাময়িক প্রযুক্তিগত বিভ্রাটে ঘটে থাকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT