নিউজ পোল ব্যুরো: তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সিলাম্বারাসন ওরফে সিম্বু, ‘যিনি মানাডু’, ‘ভানাম’ এবং ‘ভেংধু থানিন্ধাধু কাডু’-র মতো ছবিতে নজর কেড়েছেন। ৫ জুন মুক্তি পেয়েছে কামাল হাসানের (Kamal Hassan) প্রযোজনায় তার নতুন ছবি ‘থগ লাইফ’। এই ছবি নিয়ে ব্যস্ত থাকা সিম্বু সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেয়ার করেন এক স্মরণীয় অভিজ্ঞতা।
সিম্বু জানান, একবার ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তিনি বলেন, “আমি গিয়ে ওকে হ্যালো বললাম। সে জিজ্ঞেস করল, ‘তুমি কে?’ আমি বললাম, ‘আমি সিম্বু।’ তখন বিরাট উত্তর দিল, ‘আমি তোমাকে চিনি না,’ আর সেখান থেকে চলে গেল।” সেই মুহূর্তে আঘাত পেলেও সিম্বু মনে মনে বলেছিলেন, “একদিন সে আমার কথা জানবেই।”
আরও পড়ুন:S.S. Rajamouli: রাজামৌলির ছবি থেকে বাদ সেন্থিল, নেপথ্যে কোন কারন!
বছরখানেক পরে দৃশ্যপট বদলায়। বিরাট কোহলি (Virat Kohli) এক সাক্ষাৎকারে জানান, তিনি সিম্বুর অভিনীত পাথু থালা ছবির গান ‘নী সিংগাম ধান’ শুনে মুগ্ধ। গানটি বর্তমানে তাঁর প্রিয় ট্র্যাকগুলোর একটি। সিম্বুও উত্তরে সোশ্যাল মিডিয়ায় বিরাটকে ‘সিংহ’ বলে অভিহিত করেন “নী সিংগম ধান @imVkohli।”
এই ঘটনার প্রতিক্রিয়ায় সিম্বু বলেন, “আমি জানি না এখনও সে আমাকে চেনে কিনা, সে তো শুধু গানটার কথা বলেছে। কিন্তু এই ঘটনা আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।” এদিকে জোর গুঞ্জন চলছে, বিরাট কোহলির (Virat Kohli) আসন্ন বায়োপিকে সিম্বু অভিনয় করতে পারেন। যদিও এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে অনুরাগীরা ইতিমধ্যেই সেই ভাবনায় উচ্ছ্বসিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
