নিউজ পোল ব্যুরো: আগামীকাল শুক্রবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। ছাব্বিশের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর ঘন ঘন বঙ্গ সফর ঘিরে রাজনইতিক মহলে বাড়ছে উত্তাপ। দুর্গাপুরে সভা করেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মঞ্চে কারা কারা উপস্থিত থাকবেন তা নিয়ে চলছে জল্পনা। দিলীপ ঘোষ জানিয়েছেন তিনিও থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় তবে মঞ্চে নয় থাকবেন সাধারণ নেতাকর্মীদের সঙ্গে। আর কারা কারা থাকবেন তা নিয়ে চলছে চর্চা।
জেনে নিন মোদীর শুক্রবারের সফর সূচি…
বেলা ২টো ৩৫ মিনিটে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী
বিমানবন্দর থেকে সড়কপথে যাবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে
৩টে থেকে ৩টে ৩০ পর্যন্ত সরকারি অনুষ্ঠানে করবেন বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন
নেহরু স্টেডিয়ামেই অন্য একটি মঞ্চ থেকে ৩টে ৪৫ মিনিট থেকে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন
সভা শেষে বিকেল ৫টায় দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দিল্লি ফিরে যাবেন
শুক্রবারে দুর্গাপুরে প্রধানমন্ত্রী মোদীর (PM Modi) সভায় উপস্থিত থাকার কথা রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর। ইতিমধ্যেই সভা ঘিরে সমস্ত প্রস্তুতি পর্যালোচনা করতে আজই সেখানে পৌঁছে গিয়েছেন, বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, সতীশ ধন্দ, সৌমিত্র খাঁ, লক্ষণ চন্দ্র ঘোরুই সহ স্থানীয় বিজেপি নেতারা। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলও সমস্ত কিছু তদারকি করে গিয়েছেন। মোদী হাইভোল্টেজ সফর ঘিরে বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মোদীর মঞ্চে থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহল বলছে তৃণমূলের ২১-জুলাইয়ের আগে প্রধানমন্ত্রীর বাংলায় সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। ভোটের আগে বঙ্গ বিজেপিকে শক্তিশালী করতে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দেন সেই দিকেও নজর রয়েছে গোটা বাংলার।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
