নিউজ পোল ব্যুরো: স্কুল-কলেজ থেকে শুরু করে বাড়ির অন্দরমহল—সবখানেই এখন সরস্বতী পুজোর প্রস্তুতি তুঙ্গে (Saraswati Puja Weather Update)। কোথাও চলছে প্রতিমা কেনাবেচা, কোথাও আবার পড়ুয়াদের হাতে খুন্তি-রঙে শেষ মুহূর্তের সাজ। শিল্প-সংস্কৃতির বাংলায় বাগদেবীর আরাধনা মানেই আবেগ, বিশ্বাস আর ঐতিহ্যের মেলবন্ধন। সময় বদলালেও সরস্বতী পুজোকে ঘিরে সেই উৎসাহে আজও কোনও ভাটা পড়েনি (Saraswati Puja Weather Update)। নিয়ম-রীতির মধ্য দিয়েই জাঁকজমক সহকারে পালিত হয়ে আসছে এই বিশেষ দিনটি। তবে পুজোর আনন্দের মাঝেই অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আবহাওয়ার প্রশ্ন। সরস্বতী পুজোর আগেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দিনে যেমন গরম বেড়েছে, তেমনই রাতের ঠান্ডাও আগের মতো কনকনে নেই। অথচ লোকবিশ্বাসে বলা হয়, মাঘ মাসে শীতের কামড় নাকি সবচেয়ে বেশি অনুভূত হয়। ফলে প্রশ্ন উঠছে—সরস্বতী পুজোর দিন কি হঠাৎ করেই ফিরবে শীতের দাপট?(Saraswati Puja Weather Update)
আরও পড়ুন : Donald Trump: গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ দেখিয়ে মানচিত্র প্রকাশ, ট্রাম্পকে ঘিরে আন্তর্জাতিক বিতর্ক
এবার তিথি অনুযায়ী সরস্বতী পুজো কিছুটা আগেভাগেই পড়েছে, অর্থাৎ মাঘের প্রথমার্ধেই বাগদেবীর আরাধনা। তাই স্বাভাবিকভাবেই অনেকেই জানতে চাইছেন, এই সময়ে শীত কতটা প্রভাব ফেলবে। আবহাওয়া দফতরের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ সকালে বা রাতে হালকা শীত অনুভূত হলেও দিনের বেলায় রোদ থাকবে বেশ চড়া। দক্ষিণবঙ্গ জুড়ে সরস্বতী পুজোর দিন বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়েছে হাওয়া অফিস (Saraswati Puja Weather Update)। আকাশ থাকবে পরিষ্কার, আবহাওয়া থাকবে শুকনো। না অতিরিক্ত ঠান্ডা, না বৃষ্টির ভ্রুকুটি—মোটের উপর আরামদায়ক পরিবেশেই পুজো কাটবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উত্তরবঙ্গের ক্ষেত্রেও ছবিটা প্রায় একই। সেখানে বর্তমানে যে তাপমাত্রা রয়েছে, আগামী এক সপ্তাহেও তার খুব একটা হেরফের হবে না। ফলে ঠান্ডা বা বৃষ্টির কারণে সরস্বতী পুজোর আনন্দে কোনও বাধা আসার আশঙ্কা নেই। অনেকের বিশ্বাস, সরস্বতী পুজোর পরদিন অর্থাৎ শীতল ষষ্ঠীতে বৃষ্টি হয় (Saraswati Puja Weather Update)। কিন্তু এবছর সেই বিশ্বাসেও জল ঢালছে আবহাওয়া দফতর। কারণ পুজোর পরদিনও রাজ্য জুড়ে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সব মিলিয়ে, এবছর আবহাওয়া নির্বিঘ্ন রেখেই বাগদেবীর আরাধনায় মেতে উঠতে চলেছে বাংলা।
