Kalyani Expressway: ২ ঘণ্টার রাস্তা মাত্র ৪০ মিনিটে! আজ কলকাতা-কল্যাণী সুপার হাইওয়ের উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য

নিউজ পোল ব্যুরো: আজ, সোমবার রাজ্যের পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কলকাতা ও কল্যাণীর মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ করতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছেন প্রায় ৪৫ কিলোমিটার দীর্ঘ কল্যাণী এক্সপ্রেসওয়ে (Kalyani Expressway)। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সঙ্গে একই দিনে চালু হচ্ছে নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) দিকে যাওয়া ১.৫ কিলোমিটার দীর্ঘ, তিন লেনের একটি আধুনিক ফ্লাইওভার।

আরও পড়ুন: Santiniketan-Bolpur : দোলের রঙে রঙিন শান্তিনিকেতন, আয়োজন না করলেও বিশ্বভারতী-র গেস্ট হাউসে প্যাকেজ ভাড়া নিয়ে বিতর্ক

শুধু তাই নয়, আজই উদ্বোধন হচ্ছে কাপা থেকে বড় জাগুলি পর্যন্ত (জাতীয় সড়ক ১২-এর সংযোগকারী) প্রায় ৬.৫ কিলোমিটার দীর্ঘ, ছয় লেনের এলিভেটেড করিডোর। চার ও ছয় লেনের এই সম্পূর্ণ সিগন্যাল-ফ্রি এক্সপ্রেসওয়েতে (Kalyani Expressway) মোট ২১টি ফ্লাইওভার রয়েছে, যা যান চলাচলকে আরও মসৃণ করবে।

নতুন এই রাস্তা চালু হওয়ায় কলকাতা থেকে কল্যাণী পৌঁছতে সময় লাগবে মাত্র ৪০ মিনিট। যেখানে আগে একই পথ অতিক্রম করতে প্রায় দু’ঘণ্টা সময় লেগে যেত। বিশাল এই পরিকাঠামো প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৩,৩৬০ কোটি টাকা।

আগামী দিনে কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) সঙ্গে যুক্ত হবে গঙ্গার উপর নির্মীয়মান ছয় লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু, যা যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। পুরো প্রকল্পটি বাস্তবায়ন করেছে রাজ্য সরকারের (Mamata Banerjee) অধীন West Bengal Highway Development Corporation Ltd।

রাজ্য সরকারের (Mamata Banerjee) মতে, এই এক্সপ্রেসওয়ে চালু হলে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার পরিবহণ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। বারাসতের যানজট এড়িয়ে উত্তরবঙ্গমুখী গাড়ির চলাচল সহজ হবে, পাশাপাশি কলকাতা থেকে কল্যাণী এইমস-এ পৌঁছনোও হবে অনেক দ্রুত। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole