Santiniketan-Bolpur : দোলের রঙে রঙিন শান্তিনিকেতন, আয়োজন না করলেও বিশ্বভারতী-র গেস্ট হাউসে প্যাকেজ ভাড়া নিয়ে বিতর্ক

ভ্রমণ রাজ্য

নিউজ পোল ব্যুরো: দোলের প্রাক্কালে আবারও পর্যটকে উপচে পড়ছে শান্তিনিকেতন-বোলপুর (Santiniketan-Bolpur)। যদিও এ বছরও বিশ্বভারতী আনুষ্ঠানিকভাবে বসন্ত উৎসবের আয়োজন করছে না, তবুও উৎসবের আমেজে ভাটা পড়েনি। শহরজুড়ে হোটেল, রিসর্ট ও হোমস্টেগুলিতে কার্যত ‘হাউসফুল’ বোর্ড ঝুলছে (Santiniketan-Bolpur)। চার থেকে পাঁচ হাজার টাকায় সাধারণ কক্ষ ভাড়া যাচ্ছে বলে জানা গিয়েছে, আর প্যাকেজ সিস্টেমে ভাড়া আরও বেশি।শান্তিনিকেতন ও বোলপুরের (Santiniketan-Bolpur) অধিকাংশ আবাসন আগেভাগেই বুক হয়ে গিয়েছে। বিভিন্ন হোমস্টে ও ব্যক্তিগত গেস্ট হাউসও (Guest House) হোটেলের সঙ্গে তাল মিলিয়ে ভাড়া বাড়িয়েছে। নতুন প্যাকেজ ভাড়ার তালিকা প্রকাশকে কেন্দ্র করে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন, বিশ্ববিদ্যালয় আয়োজন না করলেও ভাড়ার এই ঊর্ধ্বগতি কতটা যুক্তিযুক্ত?

আরও পড়ুন : Partha Chatterjee : দোলের পর তলব পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়-কে, এসএসসি দুর্নীতিতে জোরদার তদন্তে ইডি

বিশ্বভারতীর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত দু’দিনের প্যাকেজে রতন কুঠি গেস্ট হাউসে (Guest House) ডাবল বেডেড এসি কক্ষের ভাড়া রাখা হয়েছে ৫,০০০ টাকা এবং অ্যানেক্স ভবনে ৪,০০০ টাকা। পূর্বপল্লি গেস্ট হাউসে (Guest House) চার বেডের এসি কক্ষ ৪,০০০ টাকা, তিন বেডের এসি কক্ষ ৩,০০০ টাকা, ডাবল বেডেড এসি কক্ষ ২,৫০০ টাকা, সিঙ্গেল বেড এসি ১,৬০০ টাকা এবং নন-এসি ডরমিটরির ভাড়া ৮০০ টাকা ধার্য হয়েছে। আন্তর্জাতিক গেস্ট হাউসে (Guest House) ডাবল বেডেড এসি কক্ষের জন্য ২,৫০০ টাকা এবং ডরমিটরি ৮০০ টাকা নির্ধারিত হয়েছে। পঞ্চবটি গেস্ট হাউসে (Guest House) ডাবল বেডেড এসি কক্ষের ভাড়া রাখা হয়েছে ৫,০০০ টাকা। উল্লিখিত প্রতিটি ভাড়ার উপর অতিরিক্ত জিএসটি (GST) প্রযোজ্য হবে বলেও জানানো হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, বোলপুর পুরসভার একাধিক ওয়ার্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান, আবির খেলা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে (Santiniketan-Bolpur)। পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্পগ্রাম, কংকালীতলা ও কোপাই নদীর পাড়েও ব্যক্তিগত উদ্যোগে বসন্তোৎসবের প্রস্তুতি তুঙ্গে। ফলে আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও দোলের রঙে রঙিন হতে প্রস্তুত শান্তিনিকেতন (Santiniketan-Bolpur)।