Iran Israyel War: ইরান- ইজরায়েল যুদ্ধে তেলে আগুন, ভারতে কোথায় তেল মজুত আছে ?

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্বের তেলসমৃদ্ধ দেশগুলির মধ্যে অন্যতম ইরান। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বের তৃতীয় বৃহত্ত তেল ভান্ডার রয়েছে এই দেশে। পশ্চিম এশিয়ার মো তেলের প্রায় ২৪ শতাংশই ইরানে মজুত। ফলে ইরানকে ঘিরে আমেরিকা-ইজরায়েল সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। যুদ্ধ বা সামরিক উত্তেজনা তৈরি হলেই তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়, আর তার জেরে বিশ্ববাজারে দ্রুত দাম বাড়তে শুরু করে।

আরও পড়ুন: Iran Isralen wear: আমেরিকা-ইরান সংঘাতে স্তব্ধ বিমান পরিষেবা, দমদম থেকে বাতিল ২০ বিমান

তেলের দাম বৃদ্ধি মানেই আমদানিনির্ভর দেশগুলির অর্থনীতিতে চাপ। ভারত সেই তালিকায় অন্যতম। দেশের মোট তেলের চাহিদার মাত্র ১৫ থেকে ১৮ শতাংশ দেশে উৎপাদিত হয়, বাকি বিপুল অংশ বিদে থেকে আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ভারতের জ্বালানি খরচ, পরিবহণ ব্যয় এবং সামনি মূল্যবৃদ্ধির উপর প্রভাব ফেলে।

কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ (SRP):

আন্তর্জাতিক বাজারে অস্থিরতার সময় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত গড়ে তুলেছে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। বর্তমানে প্রায় ৯.৫ দিনের অপরিশোধিত তেল SRP-তে মজুত রয়েছে।দিনের অপরিশোধিত তেল SRP-তে মজুত রয়েছে। লক্ষ্য, ভবিষ্যতে এই মজুত আরও বৃদ্ধি করে ৯০ দিনের সমতুল্য করা।

কোথায় মজুত রয়েছে SRP?

অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এবং কর্নাটকের ম্যাঙ্গালুরু ও পাদুরে মাটির নীচে রক ক্যাভার্নে তেল সংরক্ষণ করা হয়। গ্রানাইট বা চুনাপাথরের গভীর স্তরে তৈরি এই ভাণ্ডারে উন্নত প্রযুক্তির মাধ্যমে অপরিশোধিত তেল রাখা হয়। এছাড়া ওডিশা ও কর্নাটকে নতুন প্রকল্পের কাজ চলছে। রাজস্থানে সল্ট ক্যাভার্ন তৈরির পরিকল্পনা রয়েছে এবং মধ্যপ্রদেশ ও গুজরাটেও আলোচনা চলছে।

অয়েল মার্কেটিং কোম্পানির মজুত:

শুধু SRP নয়, ইন্ডিয়ান অয়েল (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম (HPCL)-এর কাছেও তেলের মজুত থাকে। তবে এই মজুত স্থির নয়; আমদানি ও পরিশোেধন প্রক্রিয়ার উপর নির্ভর করে ওঠানামা করে।

ফ্লোটিং রিজার্ভ (Oil on Water):

সমুদ্রের বিশেষ ট্যাঙ্কারে তেল সংরক্ষণের ব্যবস্থাকেই ফ্লোটিং রিজার্ভ বলা হয়। বন্দরের কাছাকাছি সমুদ্রে এই ট্যাঙ্কার রাখা হয়, প্রয়োজনে দ্রুত ব্যবহার বা স্থানান্তর সম্ভব। IOCL, BPCL, HPCL যৌথভাবে শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার সঙ্গে এই প্রযুক্তি গড়ে তুলছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সব মিলিয়ে SRP, অয়েল মার্কেটিং কোম্পানি ও ফ্লোটিং রিজার্ভ মিলিয়ে বর্তমানে ভারতের হাতে প্রায় ৭৪ দিনের তেলের মজুত আছে।