United Nations: রাষ্ট্রসংঘে ভারতের কড়া হুঁশিয়ারি, “পাকিস্তানে গণতন্ত্র ভিনগ্রহের বিষয়”, POK-এ মানবাধিকার লঙ্ঘনে তোপ

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: রাষ্ট্রসংঘের (United Nations) মঞ্চে ফের পাকিস্তানকে তুলোধোনা করল ভারত (India)। পাক অধিকৃত কাশ্মীরে (POK) মানবাধিকার লঙ্ঘন, সামরিক শাসন এবং নাগরিক দমনপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল নয়াদিল্লি। ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতানেনি হরিশ জাতিসংঘে তার বক্তব্যে বলেন, “জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) মানুষ ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য মেনে নিজেদের মৌলিক অধিকার প্রয়োগ করছেন। কিন্তু পাকিস্তানে গণতন্ত্র যেন ভিনগ্রহের বিষয়। সেখানে মানুষের কোনও অধিকারই নিরাপদ নয়।”

আরও পড়ুন: Mamata Banerjee: “অন্যের অপরাধের দায় সরকার নেবে কেন?” হাসপাতাল নিরাপত্তা বৈঠকে মুখ্যমন্ত্রীর তোপ, বিরোধীদের পালটা প্রশ্নে চাপে প্রশাসন

হরিশের কথায়, পাকিস্তান অবৈধভাবে দখল করা কাশ্মীরের ভূখণ্ডে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন করছে। সাধারণ মানুষ সেখানে মৌলিক অধিকার থেকে বঞ্চিত, সামরিক বাহিনীর শাসনে প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন। তিনি জানান, “অধিকৃত এলাকায় সামরিক দমনপীড়নের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, তখন তাদের উপরেই চালানো হচ্ছে গুলি, নির্যাতন ও গ্রেফতারি অভিযান। ইতিমধ্যেই ১২ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।”

ভারতীয় প্রতিনিধি স্পষ্ট বার্তা দেন, পাকিস্তান তার দখলদারি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করুক এবং ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন অবিলম্বে বন্ধ করুক। তার অভিযোগ, ইসলামাবাদ আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকারের কথা বললেও নিজের দখলকৃত জম্মু-কাশ্মীরে নৃশংসতার রাজত্ব কায়েম করেছে।

সম্প্রতি রাষ্ট্রসংঘের (United Nations) ফোর্থ কমিটির বৈঠকেও একই বার্তা দেন কেরলের বাম সাংসদ এ এম আর প্রেমচন্দ্রন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, “পাকিস্তান (Pakistan) এমন একটি দেশ যেখানে গণতন্ত্র কেবল নামেই আছে বাস্তবে চলছে সামরিক শাসন, ভুয়ো নির্বাচন, ধর্মীয় উগ্রতা এবং রাষ্ট্র-নিয়ন্ত্রিত সন্ত্রাসবাদ।” তার মতে, “পাকিস্তান মানবাধিকার রক্ষার কথা বলার যোগ্যতাই হারিয়েছে। ওদের উচিত নিজেদের নাগরিকদের ওপর চালানো দমননীতি বন্ধ করা।”

প্রেমচন্দ্রন আরও স্পষ্ট করেন, “জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে এবং থাকবে। পাকিস্তানকে বুঝতে হবে, সন্ত্রাস ও দখলদারির রাজনীতি চিরস্থায়ী নয়।” রাষ্ট্রসংঘে (United Nations) ভারতের এই তীব্র কূটনৈতিক আক্রমণ ইসলামাবাদকে কার্যত কোণঠাসা করে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের মানবাধিকার লঙ্ঘনের নথি তুলে ধরে ভারত এবার আন্তর্জাতিক মহলে সেই দেশের ভণ্ড গণতন্ত্র ও সামরিক নিয়ন্ত্রণের মুখোশ উন্মোচন করতে সক্ষম হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole