Partha Chatterjee : দোলের পর তলব পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়-কে, এসএসসি দুর্নীতিতে জোরদার তদন্তে ইডি

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা (SSC Recruitment Scam) ঘিরে আবারও তৎপর হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। সূত্রের খবর, দোলের পরেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে চলেছে ইডি (ED)। আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে তাদের আলাদা করে ডাকা হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি (Primary TET Recruitment Case) মামলায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তার গ্রেফতারের পরেই অর্পিতা মুখোপাধ্যায়ও (Arpita Mukherjee) তদন্তের জালে জড়িয়ে পড়েন এবং তাকেও গ্রেফতার করা হয়। দীর্ঘ সময় জেলবন্দি থাকার পর বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত। তবে তদন্ত প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) এবং ইডি (ED) দুই সংস্থাই আলাদা করে মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

আরও পড়ুন : Weather Update : দোলের মুখে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম,পশ্চিমী ঝঞ্ঝায় ফের তাপমাত্রার ওঠানামার পূর্বাভাস

ইডি (ED) সূত্রে খবর, এসএসসি দুর্নীতি (SSC) মামলার চার্জশিট (Charge Sheet) জমা পড়েছে এবং তদন্ত চলাকালীন বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্যের ভিত্তিতে পার্থ (Partha Chatterjee) ও অর্পিতার (Arpita Mukherjee) নাম একাধিক জায়গায় উঠে এসেছে। সেই সূত্র ধরেই আবার তাদের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তকারীরা মনে করছেন, আর্থিক লেনদেন ও সম্পত্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছ থেকে মিলতে পারে। উল্লেখ্য, এর আগে অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়েছিল বলে অভিযোগ ওঠে, যা নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার তদন্ত এখনও বিচারাধীন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

আগামীকাল দোল উৎসব থাকায় চলতি সপ্তাহে ছুটির আমেজ থাকলেও, তদন্তে গতি আনতে উৎসবের পরপরই তলবের নোটিস পাঠানো হতে পারে বলে ইডি (ED) সূত্রে ইঙ্গিত মিলেছে। জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) আলাদা আলাদা ভাবে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে বয়ানে কোনও অসঙ্গতি থাকলে তা সহজে চিহ্নিত করা যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে এই তলব ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা (SSC Recruitment Scam)। তদন্তের পরবর্তী ধাপে কী তথ্য উঠে আসে, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।