Weather Update : দোলের মুখে দক্ষিণবঙ্গে বাড়ছে গরম,পশ্চিমী ঝঞ্ঝায় ফের তাপমাত্রার ওঠানামার পূর্বাভাস

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: দোলের মুখে রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর (IMD)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা, অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত মনোরম আবহাওয়া বজায় থাকবে। তবে মার্চের শুরুতেই গরমের দাপট বাড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে (Weather Update)। আবহাওয়াবিদদের মতে, ২ মার্চ রাজ্যে প্রবেশ করবে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)। এর প্রভাবে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার পর্যন্ত বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। সকালবেলায় হালকা শীতের আমেজ (Mild Winter Chill) অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়বে (Weather Update)।

আরও পড়ুন : Basirhat News : ইরানে যুদ্ধের দামামা! বসিরহাটের ৫ সদস্য আটকে, আতঙ্কে দিন কাটছে পরিবারের

দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না (Weather Update)। তবে মঙ্গলবারের পর থেকে পারদ চড়তে শুরু করবে। বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা (Minimum Temperature) ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Maximum Temperature) ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাস অনুযায়ী, মার্চের প্রথম সপ্তাহেই শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছুঁতে পারে। উত্তরবঙ্গে আজ একাধিক জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে (North Bengal Weather Update)। হালকা হাওয়া বইবে এবং কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির (Light Rainfall) সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কুয়াশার (Fog Alert) দাপটও থাকতে পারে। কোথাও কোথাও দৃশ্যমানতা (Low Visibility) ৯৯৯ মিটার থেকে কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আজ থেকেই উত্তরবঙ্গেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

দোল উৎসবের সময় কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে গরমের প্রভাব (Heatwave-like Condition) অনুভূত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া (Dry Weather) বজায় থাকবে। হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া—সব জেলাতেই আগামী কয়েকদিন বৃষ্টি সম্ভাবনা কম। ফলে দোলের আগে থেকেই গরমের প্রস্তুতি নিতে হবে রাজ্যবাসীকে (Weather Update)।