প্রতীক বিতর্কের মধ্যেই নন্দীগ্রামে জোড়া মনোনয়ন, কী সিদ্ধান্ত কমিশনের?

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: তৃণমূলের নাম, স্বত্ব ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানি চলার মধ্যেই নন্দীগ্রামে মনোনয়ন জমা দিল দুই শিবিরের প্রার্থী। বুধবার সকালে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন জমা দেন। পরে দুপুরে একই দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক।

এহতেশামুলের সঙ্গে ছিলেন ঋতপন্থী শিবিরের বিধায়ক মদন মিত্র। তিনি দাবি করেন, জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের—এ নিয়ে সন্দেহ নেই। তবে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতীকের দাবিদার হওয়ার পর থেকেই দলের মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবারের মধ্যে কমিশন প্রতীক নিয়ে সিদ্ধান্ত জানাতে পারে বলেও আশা প্রকাশ করেন মদন।

আরও দেখুন:-সুমিতের পুরনো ফোন কোথায়? খুঁজে পেতে মরিয়া CID, জেরায় মিলছে না সদুত্তর

অন্যদিকে, সঞ্চিতা জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতীকে তাঁকে মনোনয়ন জমা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতির ভিত্তিতেই তিনি মনোনয়ন জমা করেছেন।

এর আগে শনিবার দুই পক্ষের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। বুধবারের মধ্যে অতিরিক্ত নথি জমা দিতে বলা হয়েছে। প্রয়োজনে বৃহস্পতিবার ফের শুনানি হতে পারে। প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।