খেলার আগেই ওয়াকওভার? সঞ্চিতা সরে দাঁড়াতেই নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন মমতার

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচনের আগে আচমকাই বদলে গেল রাজনৈতিক সমীকরণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। তার পরেই নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থীকে সমর্থনের কথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ আসনে সঞ্চিতার প্রার্থীপদ প্রত্যাহারের সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। স্থানীয় তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সঞ্চিতাকে […]

Continue Reading

Nandigram By-Election:এক প্রতীক, দুই দাবিদার! নন্দীগ্রামে তৃণমূলের দুই প্রার্থীর ভাগ্য ঝুলে

নিউজপোল ব্যুরো:  প্রতীক সংক্রান্ত জটিলতায় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি (Scrutiny) হলেও মেলেনি চূড়ান্ত সমাধান। ফলে আপাতত ঝুলেই রইল দুই প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই শিবিরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সঞ্চিতা প্রধান দে এবং এতেশামুল হক। দু’জনের মনোনয়ন ঘিরেই প্রতীক নিয়ে জটিলতা তৈরি […]

Continue Reading

প্রতীক বিতর্কের মধ্যেই নন্দীগ্রামে জোড়া মনোনয়ন, কী সিদ্ধান্ত কমিশনের?

নিউজপোল ব্যুরো: তৃণমূলের নাম, স্বত্ব ও জোড়াফুল প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানি চলার মধ্যেই নন্দীগ্রামে মনোনয়ন জমা দিল দুই শিবিরের প্রার্থী। বুধবার সকালে হলদিয়া মহকুমা শাসকের দফতরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন জমা দেন। পরে দুপুরে একই দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী মহম্মদ এহতেশামুল হক। এহতেশামুলের সঙ্গে […]

Continue Reading

নন্দীগ্রাম উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সঞ্চিতার মনোনয়ন জমা, সঙ্গে অখিল-অষ্টমী

নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বাড়ছে। বুধবার হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন দলের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক অখিল গিরি এবং নন্দীগ্রামের তৃণমূল নেত্রী অষ্টমী গিরি। এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা-কর্মী ও সমর্থক। নির্ধারিত প্রক্রিয়া […]

Continue Reading

নন্দীগ্রাম উপনির্বাচনে বড় চমক, সঞ্চিতা প্রধান দে-কে প্রার্থী করল কালীঘাট তৃণমূল

 নিউজপোল ব্যুরো: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে বড় চমক দিল কালীঘাটপন্থী তৃণমূল। রবিবার সন্ধ্যায় নন্দীগ্রাম আসনে দলের প্রার্থী হিসেবে সঞ্চিতা প্রধান দে-র নাম ঘোষণা করা হয়েছে। শুভেন্দু অধিকারীর গড় হিসেবে পরিচিত নন্দীগ্রামে এবার বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সঞ্চিতার উপরেই আস্থা রাখল কালীঘাট শিবির। সঞ্চিতা পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা ছিলেন। পাশাপাশি তিনি নন্দীগ্রাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ। ২০১৪ […]

Continue Reading