Nandigram By-Election:এক প্রতীক, দুই দাবিদার! নন্দীগ্রামে তৃণমূলের দুই প্রার্থীর ভাগ্য ঝুলে

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো:  প্রতীক সংক্রান্ত জটিলতায় নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্রের স্ক্রুটিনি (Scrutiny) হলেও মেলেনি চূড়ান্ত সমাধান। ফলে আপাতত ঝুলেই রইল দুই প্রার্থীর রাজনৈতিক ভাগ্য।

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের দুই শিবিরের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন সঞ্চিতা প্রধান দে এবং এতেশামুল হক। দু’জনের মনোনয়ন ঘিরেই প্রতীক নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে শুনানিও হয়েছে। তবে বৃহস্পতিবার স্ক্রুটিনি শেষে কোনও পক্ষের মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আরও দেখুন:-মোদীর জন্মদিনে ‘অন্নপূর্ণা দিবস’, বাংলার মা-বোনেদের নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

জানা গিয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ১১টা পর্যন্ত এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, দুই প্রার্থীর মধ্যে কার মনোনয়ন বৈধ থাকবে এবং শেষ পর্যন্ত কে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকতে পারবেন, তা স্পষ্ট হতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে।

এই পরিস্থিতিতে নন্দীগ্রামের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একই দলের দুই প্রার্থী এবং প্রতীক নিয়ে তৈরি হওয়া এই জটিলতা শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেদিকেই নজর। শুক্রবার সকাল ১১টার পরই গোটা বিষয়টি পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।