নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এমন সরস্বতী আগে দেখেনি কেউ! বিরাট মায়ের মূর্তির (Big idol) চমক বাটানগর নিউল্যান্ড মাঠে। ১১১ ফুটের সরস্বতী মূর্তিকে (Big idol) অলংকার দ্বারা সুসজ্জিত করলেন পুরীর জগন্নাথদেবের রথের কারুকার্য করার শিল্পী। পৃথিবীর সর্ববৃহৎ সরস্বতী প্রতিমা সেরকমটাই দাবি করছেন বাটানগর স্কোয়ার ফাউন্ডেশন ও রিকুয়েশন ফাউন্ডেশন। ১১১ ফুটের এই সরস্বতী প্রতিমার তৈরি হচ্ছে বিগত প্রায় এক মাস ধরে। এক মাস ধরে এই মাঠে প্রস্তুতি চলছে বৃহত্তর চমক প্রদানের জন্য।

এ যেন দুর্গাপুজোর চেয়ে কম কিছু নয়! দীর্ঘ এক মাস ধরে লোহার রড, বাঁশ, জুট ক্লথ কাগজ ও থার্মোকল দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। প্রসঙ্গত, এমনই এক দুর্গা প্রতিমা তৈরি করে পুজোর ঠিক আগে বিপদে পড়েছিলেন নদিয়াবাসী।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/28/alexa-plus-new-features-ai-smart-assistant/
পুজোর অনুমতি মেলেনি শেষমেষ, চোখের জলে কাজ অসম্পূর্ণ ছেড়ে দিতে হয়েছিল পুলিশি অনুমতি না পাওয়ায়। নিরাপত্তার কারণ দেখিয়ে পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তাই শুরুতে বাটানগরের এই প্রতিমা দেখে, সে কথা মাথায় রেখে চিন্তার ছাপ দেখা গিয়েছিল অনেকের চোখে মুখেই।

এবারে তাই ১১১ ফুটের সরস্বতী প্রতিমার জন্য পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে শুরু থেকেই। কর্তৃপক্ষর কথা মতন পর্যাপ্ত নিরাপত্তা রাখা হয়েছে এই পাণ্ডব ও প্রতিমাকে ঘিরে এমনটাই জানা গিয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1HU8Zg4BJy/
উদ্যোক্তাদের দাবি যে জায়গায় এই মন্ডপ আর প্রতিমা তৈরি হয়েছে

তাতে নিরাপত্তার কোনও সমস্যা হবে না। আর এই সরস্বতী প্রতিমার সুসজ্জিত হয়েছে পুরীর জগন্নাথদেবের রথের যিনি অলংকার করেন তাঁর হাত ধরেই, তাই স্বাভাবিকভাবেই অপূর্ব সুন্দর হবে এই মূর্তি। এত বড় প্রতিমা দেখার জন্য বহু দূর দুরন্ত থেকে ভিড় জবাবেন সাধারণ মানুষ এমনটা আশাবাদী কর্তৃপক্ষ। এবার সেই ভিড়েও নিরাপত্তা সামাল দিতে পারবে কি প্রশাসন? সেটা দেখা এখন শুধুই সময়ের অপেক্ষা।
