Injection: ভ্যাকসিন কেন বাঁ হাতেই দেওয়া হয়? জানুন

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ভ্যাকসিন বা ইনজেকশন (Injection) সাধারণত বাম হাতে দেওয়া হয়। এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই জানেন না তাহলে জেনে নিন এর পেছনে আসল কারণ কি?

আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!

কিছু কিছু ভ্যাকসিন বা ইনজেকশন (Injection) আছে যেগুলো বাঁ হাতের পেশী ছাড়াও অন্য জায়গায় প্রয়োগ করা যায় কিন্তু জন্মের সময় টিকা দিতে সাধারণত বাঁ হাতের পেশীকে বেছে নেওয়া হয়। কারণ এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দ্রুত সক্রিয় করতে সহায়তা করে। এই পেশীতে টিকা বা ইঞ্জেকশন দিলে শরীরে দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং তার কার্যকারিতা বাড়ে।বিশেষত যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শরীরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/

তবে, ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি সবসময় একরকম হয় না। কিছু ভ্যাকসিন পেশীর পরিবর্তে অন্য স্থানে দেওয়া হয়, যেমন রোটাভাইরাস, হাম, মাম্পস এবং রুবেলার টিকা। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ভ্যাকসিনটি পেশীর মধ্যেই প্রয়োগ করা হয়। ডেল্টয়েড পেশী যা কাঁধের কাছে বাহুর ওপর অবস্থিত সর্বাধিক ব্যবহৃত স্থান। এখানে ইমিউন কোষ থাকে, যা অ্যান্টিজেনগুলিকে শনাক্ত করতে সাহায্য করে। ভ্যাকসিন শরীরে প্রবেশ করার পর, এই কোষগুলো লিম্ফ নোডের মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। লিম্ফ নোড শরীরের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে আরও ইমিউন কোষ থাকে এবং শরীর অতিরিক্ত অ্যান্টিবডি তৈরি করতে শুরু করে।

তাছাড়া, বগলের কাছাকাছি লিম্ফ নোড থাকার কারনে ভ্যাকসিন বাম হাতের পেশিতে দেওয়ার মাধ্যমে দ্রুত লিম্ফ নোডে পৌঁছে যায়। এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত সাড়া দেয়। এই ধরনের ইনজেকশনে কিছু প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন কিছু ফোলা বা জ্বালাপোড়া হতে পারে। কিন্তু এই ধরনের প্রতিক্রিয়া পুরো শরীরে ছড়িয়ে পড়ে না।