নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নির্দেশ মতোই করছিলেন কাজ, তবুও সামান্য ভুলেই তলিয়ে গেলেন তিন কর্মী।নির্দেশ মতোই নেমেছিলেন ম্যানহোল পরিষ্কারের জন্য, সেখানেই বিপত্তি। কলকাতা (Kolkata) লেদার কমপ্লেক্সে বর্জ্য পরিস্কার করতে গিয়ে ড্রেনে তলিয়ে গেল তিন সাফাইকর্মী। KMDA-র তিন সাফাই কর্মীকে খোঁজার চেষ্টা চলছে পুরোদমে, ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশ।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
সূত্রের খবর ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমেছিলেন প্রথমে একজন, সর্বপ্রথম তলিয়ে যান তিনি। দীর্ঘক্ষণ কাকে উপরে আসতে না দেখে তাঁর খোঁজে আরও দুজন নামের একই জায়গায়। এরপর তাঁরাও আর হাইড্রেন থেকে উঠে আসেননি বলে খবর। সকাল ৯টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। এখনও ঘটনাস্থলে রয়েছে কলকাতা (Kolkata) লেদার কমপ্লেক্স থানার পুলিশ, চলছে খোঁজাখুঁজির কাজ।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
ম্যানহোল বা নর্দমায় মানুষ নামিয়ে সাফাইয়ের কাজের ওপর সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। গর বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সেখানেই আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের মত বড় ও উন্নত শহরগুলিতে প্রধান নির্বাহী কর্তাদের এই সংক্রান্ত হলফনামা জমা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। রিপোর্টে শহরগুলিকে স্পষ্ট করে ও বিশদে জানাতে হবে, কীভাবে কখন ম্যানুয়াল স্ক্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বন্ধ করা হয়েছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
আইন তৈরি করে ম্যানহোলে মানুষ নামানো নিষিদ্ধ করা হলেও ম্যানহোল, সেপটিক ট্যাঙ্কের আবর্জনা পরিষ্কার করতে মানুষ নামানো বন্ধ হয়নি দেশে। একদিকে বেরোজগারি, অন্যদিকে দলিত নিপীড়ন— বিজেপি রাজত্বে আরও বেড়েছে অমানবিক এই কাজ।
প্রাণের ঝুঁকি থাকলেও সামান্য রোজগারের আশায় প্রান্তিক অংশের মানুষ বাধ্য হন এই কাজ করতে। কিন্তু ন্যূনতম সুরক্ষা সরঞ্জামও পান না তাঁরা। ফলে মৃত্যু কার্যত অবধারিত হয়ে ওঠে। বিষাক্ত গ্যাসে শ্বাসরোধ হয়ে প্রাণ হারান তাঁরা। বারবার সাফাইকর্মীদের সুরক্ষার দাবি উঠলেও সরকার কানে তোলেনি।
