নিউজ পোল ব্যুরো: না ফেরার দেশে পাড়ি দিলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক (Trinamool MLA) নাসিরউদ্দিন আহমেদ। শনিবার রাতে শারীরিক অসুস্থতা বোধ করায় তাঁকে পলাশী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Trinamool MLA) । নাসিরউদ্দিনের মৃত্যুতে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে শোকের ছায়া।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
সূত্রের খবর, পেশায় আইনজীবী ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। পরে রাজনীতিতে যোগদান তিনি। তৃণমূলের প্রতিষ্ঠা থেকেই শাসকদলের সঙ্গে যুক্ত ছিলেন নাসিরউদ্দিন আহমেদ। ২০১১ সালে কালীগঞ্জ থেকে প্রথমবার বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। ২০১৬ সালে সিপিআইএম কংগ্রেস জোটের প্রার্থীর কাছে পরাজিত হলেও ২০২১ সালে তৃণমূল কংগ্রেস তাঁকে পুনরায় কালীগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করে এবং তিনি আবারও বিধায়ক পদে নির্বাচিত হন। রাজনীতিতে ‘ লাল ‘ নামেই পরিচিত ছিলেন তিনি।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
পরিবার সূত্রে খবর, শনিবার রাতে অসুস্থ বোধ করায় নদীয়ার কালিগঞ্জ তৃণমূল বিধায়ককে পলাশি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার পরিবার রয়েছে এক পুত্র এবং দুই কন্যা।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমার সহকর্মী নাসিরউদ্দিন আহমেদের অপ্রত্যাশিত মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি আমাদের দলের একটি বিশ্বস্ত সম্পদ ছিলেন। তাঁর পরিবার বন্ধু এবং অনুগামীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
রাজ্য রাজনীতিতে পালা বদলের সঙ্গে ২০১১ সালে নাসিরুদ্দিন আহমেদ প্রথমবার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হন। কিন্তু ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস-সিপিএম জোটের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে হেরে যান। পরে অবশ্য সেই জোট প্রার্থী হাসানুজ্জামান তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ২০২১ সালে অবস্য তৃণমূল ফের নাসিরুদ্দিনকে টিকিট দেয়। কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন আহমেদ।
