Malda: বিধায়ককে খুনের চেষ্টা!

অপরাধ জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, মালদা: সন্দেহজনক গাড়ির ধাক্কায় আক্রান্ত মালদার (Malda) মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তিনি। মালদহ (Malda) মানিকচক রাজ্য সড়কে ধরমপুরের কাছে সাবিত্রী মিত্রের গাড়িকে সজোরে ধাক্কা মারে একটি গাড়ি, এর পরেই সেখান থেকে উধাও হয়ে যায় গাড়িটি। ঘটনার পর থেকে এখনও পর্যন্ত পুলিশ খুঁজে চলেছে গাড়িটিকে।

আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!

আকস্মিক ঘটনায় এখনও আতঙ্কিত বিধায়ক। সাবিত্রি মিত্রের গাড়িকে সামনে থেকে ধাক্কা মারে একটি গাড়ি, তারপরেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। কোনও মতে বিধায়কের গাড়ির চালক গাড়িটিকে পাশ কাটিয়ে বেরিয়ে আসেন।

একমাত্র তাঁর তৎপরতাতেই গাড়িটি পাস কাটিয়ে বেড়িয়ে আসতেই ঠেকানো গিয়েছে দুর্ঘটনা। সন্দেহজনক গাড়িটি আবার ঘুরে এসে বিধায়কের গাড়িটি ফলো করতে থাকে বলে অভিযোগ সাবিত্রী মিত্রের। ভয়ে জনবসতি এলাকাতে নিজের গাড়িটি দাঁড় করিয়ে মানিকচক থানা ও মিলকী পুলিশ ফাঁড়িতে খবর দেন তাঁরা।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/

ইচ্ছাকৃত ধাক্কা দেওয়ার সন্দেহ করেছেন তিনি। সন্দেহ জনক গাড়িটির খোঁজে এরইমধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।

ঘটনার পর বিধায়ক সাবিত্রী মিত্র নিজের ভয় ব্যক্ত করে আশঙ্কা প্রকাশ করেন। রাত করে বাড়ি ফেরেন এমতাবস্থায় নিরাপত্তা নিয়ে চিন্তিত মনিকচকের বিধায়ক।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

সাবিত্রীদেবী জানিয়েছেন, প্রতিদিন রাতেই মানিকচক থেকে গাড়িতে ইংরেজবাজারের বাড়িতে ফেরেন তিনি৷ গতকালও গাড়ির চালক এবং দুই দেহরক্ষীকে নিয়ে রওনা দেন তিনি৷ কিন্তু মানিকচকে এমএলএ কাপের ফাইনাল খেলার প্রস্তুতি বৈঠক সেরে রওনা দিতে বেশ কিছুটা দেরি হয়ে যায়৷

বিধায়কের দাবি, মানিকচক থেকে ইংরেজবাজার ফেরার পথে রাজ্য সড়কের উপরে নির্জন এলাকায় অন্য একটি গাড়ি তাঁর গাড়ির পিছু নেয়৷ সাবিত্রীদেবীর অভিযোগ, বেশ কয়েকবার ওই গাড়িটি তাঁর গাড়িকে পিছন থেকে ধাক্কা মারার চেষ্টা করে৷ প্রথমবার তাঁর চালক সতর্ক থাকায় দুর্ঘটনা ঘটেনি৷ বিধায়ক এবং তাঁর সঙ্গীরা ভেবেছিলেন, অনিচ্ছাকৃত ভাবেই হয়তো গাড়িটি তাঁদের গাড়ির কাছাকাছি চলে আসে৷ কিন্তু এর পর একাধিকবার পিছনে থাকা গাড়িটি বিধায়কের গাড়ির দিকে বিপজ্জনক ভাবে এগিয়ে আসে বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত মাঝরাস্তা থেকেই মানিকচকের দিকে গাড়ি ঘুরিয়ে নেন বিধায়ক৷ পুলিশকে গোটা বিষয়টি ফোনে জানান তিনি৷ মানিকচক থানার পাশাপাশি জেলার পুলিশ সুপারকেও ফোন করেন বিধায়ক৷