Sunday Recipe: রবিবারের বাজারে বানান একেবারে অন্যরকম চিকেন

oftbeat দেশ লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: চিকের ঝোল, কষা একঘেয়ে জিনিস খেতে ভালো লাগছে না। টান রয়েছে পকেটেও। যেতে পারছেন না কোনও রেস্টুরেন্টে। আজ রবিবার ছুটির দিন । বাইরে কোথাও না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন একেবারে অন্য স্বাদের চিকেনের রেসিপি (Sunday Recipe) । কিংবা বাড়িতে কেউ এলেও তাঁদের সঙ্গে উপভোগ করুন গরম গরম রোস্টেড চিকেন (Roasted Chicken)।

উপকরণঃ
১ কিলো চিকেন, স্বাদ মত নুন, চিনি, ১০০ গ্রাম টকদই, ২ টেবিল চামচ আদা-রসুন বাটা, ২ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ২ টেবিল চামচ সাদা তেল, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, দারচিনি , লবঙ্গ, ছোট এলাচ, ১ টুকরো জায়ফল , ১ টুকরো জয়িত্রী, ২০টি গোটা গোলমরিচ

প্রণালি

চিকেনের একটু বড় পিস নিন। ভালো করে ধুয়ে তার গা গুলো চিরে নিন। তারপর দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ গুঁড়ো করে নিন। একটি পাত্রে চিকেনে টকদই, আদা-রসুন বাটা, হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, গুঁড়ো করা মশলা, ১ টেবিল চামচ মাখন মিশিয়ে ৩ থেকে ৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর প্যানে সাদা তেল গরম করে ম্যারিনেশন মশলা সহ চিকেন এর পিস গুলো দিয়ে দিন। রান্না করুন কম আঁচে। ১০ মিনিট পর পর উল্টে দিন চিকেনের পিসগুলি। যতক্ষণ না পোড়া ভাব আসে ততক্ষণ রান্না করুন। কিছুটা হয়ে এলে এবার ঢাকা খুলে গ্যাস বাড়িয়ে দিন। তার পর ১/২ টেবিল চামচ মাখন মিশিয়ে চিকেন থেকে বের হওয়া জল মেরে নিন। গা টা পোড়া পোড়া ভাব হলে আরো ১/২ টেবিল চামচ মাখন মিশিয়ে নামিয়ে নিন। তারপর শশা, পেঁয়াজ সহ স্যালাডের সঙ্গে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন রোস্টেড চিকেন। আর জমিয়ে দিন রবিবারের রেসিপি (Sunday Recipe) দিয়ে আড্ডা ।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/26/pumpkin-seeds-health-benefits/

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/