নিউজ পোল ব্যুরো: যাওয়া হল না দ্বারকা। তাঁর আগেই রবিবার ভোরে মহারাষ্ট্রের নাসিক-গুজরাট হাইওয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় (Accident) সব শেষ। এক বিলাসবহুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় (Accident) , যার ফলে ৭জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে এবং আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মহারাষ্ট্রের ত্রিম্বাকেশ্বর থেকে গুজরাটের দ্বারকার দিকে যাচ্ছিল। যাত্রীরা মূলত মধ্যপ্রদেশের গুনা, শিবপুরী এবং অশোকনগরের বাসিন্দা, যাঁরা ২৩ ডিসেম্বর থেকে তীর্থযাত্রায় বেরিয়েছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল চারটি বাসে করে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের তীর্থস্থানগুলিতে ভ্রমণ করার। তবে সেই চারটি বাসের মধ্যে একটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/
রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ নাসিক-গুজরাট হাইওয়ে ধরে যাওয়ার সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে বাসটি দু’টুকরো হয়ে গেছে। যাত্রীদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়েছেন এবং সাতজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে যে, দুর্ঘটনার সময় ঘন কুয়াশা ছিল, যা দৃশ্যমানতা কমিয়ে দিয়েছিল। তাছাড়া, চালক সম্ভবত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন, যার ফলে তিনি বাসের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হন।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাঁদের চিকিৎসা চলছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ বিশ্লেষণ করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়। এই মর্মান্তিক দুর্ঘটনা তীর্থযাত্রায় বের হওয়া পরিবারগুলির জন্য এক চরম দুঃসংবাদ হয়ে এসেছে। তাঁদের উদ্ধার ও চিকিৎসার জন্য প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা
