নিউজ পোল ব্যুরো: পেট্রল ও ডিজ়েলের দামে সম্ভাব্য বৃদ্ধির চাপ কমাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Petrol Diesel Price)। শুক্রবার সকালে ঘোষণা করা হয়েছে, জ্বালানির উপর ধার্য এক্সাইজ় ডিউটি (Excise Duty on Petrol and Diesel) প্রতি লিটারে ১০ টাকা করে কমানো হচ্ছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার প্রভাব সামাল দিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, এতদিন প্রতি লিটার পেট্রলের উপর ১৩ টাকা এক্সাইজ় ডিউটি নেওয়া হতো (Petrol Diesel Price)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তা কমে দাঁড়াচ্ছে মাত্র ৩ টাকায়। একইভাবে ডিজ়েলের ক্ষেত্রেও বড় রেয়াত মিলেছে। আগে যেখানে প্রতি লিটারে ১০ টাকা শুল্ক দিতে হতো, এখন তা কার্যত শূন্যে নেমে এসেছে। ফলে পরিবহণ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের উপরও ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা (Petrol Diesel Price)।
আরও পড়ুন: G7 Summit : জি৭ সম্মেলনে ফ্রান্সে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতির টানাপোড়েন। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনা জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিয়েছে। ইরান ওই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে ক্রুড অয়েলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price) দ্রুত বেড়েছে, যার প্রভাব পড়েছে ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলির উপরও। এই পরিস্থিতিতে দেশের অয়েল মার্কেটিং কোম্পানিগুলির (Oil Marketing Companies) উপর আর্থিক চাপ বাড়ছিল। কাঁচা তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তাদের উৎপাদন ও পরিবহণ খরচও বেড়ে যায়। ফলে অনেক ক্ষেত্রেই ক্ষতির মুখে পড়তে হচ্ছিল রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে। সেই চাপ কিছুটা লাঘব করতেই কেন্দ্রের এই করছাড়ের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এছাড়াও, ঘোষণায় উল্লেখ করা হয়েছে যে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল (Aviation Turbine Fuel)-এর উপর নতুন করে এক্সাইজ় ডিউটি আরোপ করা হয়েছে। বিমান পরিবহণ খাতে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানি বাজারে অস্থিরতার মাঝে কেন্দ্রের এই পদক্ষেপ স্বস্তি এনে দিতে পারে সাধারণ মানুষ থেকে শিল্পক্ষেত্র সব স্তরেই।
