Delhi: নির্বাচন কমিশন ঘেরাও ঘিরে উত্তাল দিল্লি, পথে নামতেই গ্রেপ্তার বিরোধীরা, অচেতন মহুয়া, তীব্র সুরে রাহুল-প্রিয়াঙ্কা

দেশ

নিউজ পোল ব্যুরো: ভোটার তালিকায় গোপন হেরফের, বিশেষ করে SIR (Special Intensive Revision)-এর নামে ‘ভোটচুরি’র অভিযোগ তুলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেয় ইন্ডিয়া জোট। সেই কর্মসূচিকে (SIR) কেন্দ্র করেই সোমবার সকালে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় দিল্লি (Delhi)। বিরোধী সাংসদদের পদযাত্রা শুরু হতেই দিল্লি (Delhi) পুলিশ তৎপর হয়, বাধা দেওয়া হয় মিছিলকে। পরে পুলিশ বাসে তুলে গ্রেপ্তার করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi), মল্লিকার্জুন খাড়গে-সহ (Mallikarjun Kharge) একশোরও বেশি বিরোধী সাংসদকে। আর এই ধস্তাধস্তির মাঝেই জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। আরামবাগের (Arambagh) তৃণমূল (TMC) সাংসদ মিতালি বাগও (Mitali Bag)অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন: New Tax Bill 2025: নতুন আয়কর বিল ২০২৫ পেশ লোকসভায়: কী বদল এল, আপনার পকেটেই বা কী প্রভাব পড়বে?

এই বিক্ষোভ মিছিলের (SIR) আগে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বিরোধী জোটকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়, ৩০ জন প্রতিনিধির নাম পাঠিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারে বিরোধীরা। সময়সীমা নির্ধারিত হয় দুপুর ১২টা। তবে তার আগেই মিছিল শুরু হয় সংসদ ভবনের (Delhi) সামনে থেকে। পুলিশ অনুমতি না দিলেও বিরোধীরা সংসদের বাইরে ব্যানার হাতে নিয়ে মিছিল শুরু করেন, যার অগ্রভাগে ছিলেন তৃণমূল কংগ্রেসের (TMC) নেতারাও। ব্যারিকেডে আটকে দেওয়া হয় মিছিল, শুরু হয় ধস্তাধস্তি। গ্রেপ্তারির পরই বাসে অসুস্থ হয়ে পড়েন মহুয়া, পরে জ্ঞান হারান।

এই ঘটনার পরে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “ওরা (বিজেপি) আলোচনায় বসতে চায় না, কারণ সত্যিটা প্রকাশ্যে আসুক, সেটা ওরা চায় না। এটা রাজনৈতিক লড়াই নয়, এটা সংবিধান রক্ষার লড়াই।” প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “বিজেপি (BJP) ভয় পেয়েছে, তাই পুলিশকে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করছে।” অন্যদিকে বিজেপি পালটা বলেছে, “এ সবই নাটক।” বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, “একটাও নির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি বিরোধীরা।” এই পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, ভোটের আগে প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বিরোধীদের আন্দোলন আরও জোরদার হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole