নিউজ পোল ব্যুরো: নিঃশব্দে আকাশে গর্জন করে, থেমে গেল মাটিতেই!কেরলে থমকে যাওয়া ব্রিটেনের অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান (British F-35) শেষমেশ ফিরছে নিজের দেশে, তাও আবার আকাশপথে নয়, কাঁধে চাপিয়ে! দু’সপ্তাহেরও বেশি সময় ধরে কেরলের তিরুঅনন্তপুরম (Thiruvananthapuram ) আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা ব্রিটিশ যুদ্ধবিমান এফ-৩৫বি- (British F-35) কে শেষ পর্যন্ত মেরামত করা গেল না। হাইড্রোলিক সিস্টেমে (Hydrolic System) জটিল ত্রুটি থাকায় ভারতে সেই সমস্যার সমাধান সম্ভব নয় বলেই জানিয়ে দিল ব্রিটেনের প্রযুক্তি দল। তাই বিকল্প পথ এয়ারলিফট করেই বিমানটিকে ফেরত পাঠানো হবে ব্রিটেনে।
আরও পড়ুন: Chattisgarh: মাওবাদী হানায় ফের রক্তাক্ত ছত্তিশগড়, ভয় আর রক্তে ডুবে গ্রামের নিঃশব্দ কান্না
সূত্রের খবর, যুদ্ধবিমানটিকে (British F-35) টুকরো টুকরো করেও নিয়ে যাওয়া হতে পারে, যাতে পরিবহণ সহজ হয়। এমন পরিকল্পনার পিছনে রয়েছে যুদ্ধবিমানের গঠনগত জটিলতা এবং ভারতে প্রয়োজনীয় প্রযুক্তি ও যন্ত্রপাতির অভাব। এই এফ-৩৫বি যুদ্ধবিমানটি এসেছিল ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’-এর অংশ হিসাবে, ভারত মহাসাগরে একটি যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে। ১৪ জুন ভারত মহাসাগরের উপর দিয়ে ওড়ার সময়ই সমস্যার সূত্রপাত। জ্বালানির টান পড়ে, বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে হয় কেরলের বিমানবন্দরে।
প্রথমে ধারণা করা হয়েছিল জ্বালানির সমস্যাই মূল কারণ। কিন্তু পরে আরও গভীরে গিয়ে দেখা যায়, যুদ্ধবিমানটির হাইড্রোলিক সিস্টেমে (Hydrolic System) জটিল ত্রুটি রয়েছে। এই ব্যবস্থাই নিয়ন্ত্রণ করে বিমানের ল্যান্ডিং গিয়ার, ব্রেক, এমনকি আকাশে উড্ডয়ন ব্যবস্থাও। এমন সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার মতো পরিকাঠামো ভারতীয় মাটিতে নেই বলেই জানায় ব্রিটিশ প্রযুক্তি দল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
