নিউজ পোল ব্যুরো: শিল্প শুধু সৌন্দর্য নয়, হতে পারে পেশার পথও। শিল্পচর্চা এবার থেকে কেবল শখ নয়, ভবিষ্যতের কেরিয়ার! যারা তুলি-রঙের জগতে ভবিষ্যৎ গড়তে চান, তাদের জন্য দারুণ সুযোগ কলকাতার গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফটে (Government College of Art and Craft)-এ শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তির প্রক্রিয়া। প্রায় ১৬০ বছরের ঐতিহ্য বহনকারী এই প্রতিষ্ঠান, শিল্পশিক্ষায় আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এক অনন্য ঠিকানা। চিত্রকলার প্রতি আগ্রহকে ভবিষ্যতের কেরিয়ারে রূপ দেওয়ার সুযোগ নিয়ে এল রাজ্যের অন্যতম প্রাচীন ও নামী শিক্ষা প্রতিষ্ঠান গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট, কলকাতা।
আরও পড়ুন:Dipika Padukon: বিশ্বমঞ্চে দীপিকা! প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে ‘ওয়াক অফ ফেম’-এ জায়গা পেলেন
২০২৫-২৬ শিক্ষাবর্ষে ব্যাচেলর অফ ফাইন আর্টস (BFA) কোর্সের জন্য শুরু হয়েছে অনলাইন (Government College of Art and Craft) আবেদন প্রক্রিয়া। চার বছর মেয়াদি এই কোর্সে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হতে পারবেন যেমন পেন্টিং (Painting), ইন্ডিয়ান স্টাইল পেন্টিং (Indian Style Painting), মডেলিং অ্যান্ড স্কাল্পচার (Modeling and Sclupture), গ্রাফিক ডিজাইন (Graphics Design), অ্যাপ্লায়েড আর্ট (Applied Art), টেক্সটাইল ডিজাইন (Textile Design), উড অ্যান্ড লেদার ডিজাইন (Wood and Leather Design) এবং সেরামিক আর্ট অ্যান্ড পটারি (Ceremic Art and Pottery)। আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে এবং বয়স হতে হবে ২৩ বছরের মধ্যে। ভর্তি হবে একাধিক ধাপে দ্বাদশের নম্বর, লিখিত প্রবেশিকা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে উপযুক্ত প্রার্থীদের।
প্রবেশিকা পরীক্ষার দিন প্রার্থীদের নিজস্ব আঁকার সামগ্রী সঙ্গে নিয়ে আসতে হবে। আবেদনকারীদের কোনও আবেদনমূল্য জমা দিতে হবে না, যা আর্থিকভাবে অনুন্নত প্রার্থীদের জন্য বাড়তি সুবিধা। আবেদনের শেষ তারিখ ৫ জুলাই। আগ্রহীরা সরকারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবে। ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে হবে কলেজের (Government College of Art and Craft)অফিসিয়াল ওয়েবসাইটে। যারা চিত্রকলাকে জীবনের লক্ষ্য করতে চায়, তাদের কাছে এই কোর্স হতে পারে প্রথম সিঁড়ি। চার বছর মেয়াদি এই শিক্ষাযাত্রা শুধু পেশাগত দক্ষতাই নয়, গড়ে তুলবে এক পরিপূর্ণ শিল্পীসত্তা। নির্ধারিত লিঙ্কে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে ৫ জুলাইয়ের আগেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
