নিউজ পোল ব্যুরো : শহর কলকাতায় (Kolkata) ফের দুঃসাহসিক চুরির ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে। সল্টলেকের (Saltlake) AH ব্লকের ২০৫ নম্বর বাড়ির ঘটনা। পুলিশকে ঘটনা জানালে দুষ্কৃতীরা হুমকি দেওয় বলেও অভিযোগ।
ঘটনার সময়ে বাড়িতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। পরিবারের দাবী, ভোর রাতে সল্টলেক AH ব্লকের ২০৫ নাম্বার বাড়ির মেন গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা।এরপর গ্রাউন্ড ফ্লোরের ঘরের তালা ভেঙে দুটো রুমের ঘর তছনছ করে দেওয়া হয়। প্রথম তলে দরজা ভেঙে ভিতরে ঢোকে। সেখানেও জিনিসপত্র খোঁজাখুঁজি করে। ওই বাড়ির গৃহ বধূ বিষয়টি বুঝতে পেরে ও কারও আসার আওয়াজ পেয়ে চিৎকার করে এবং পুলিশকে ফোন করার কথা বললে দুষ্কৃতীরা হুমকি দেয় বলে অভিযোগ।
তার পরেই গ্রাউন্ড ফ্লোরের বাথরুমের জানালা ভেঙে পালায় দুষ্কৃতীরা। তবে এখনো পর্যন্ত কি কি চুরি গিয়েছে তার হিসেব দিতে পারেনি পরিবারের সদস্যরা। খবর পেয়ে গোটা ঘটনার তদন্তে বিধান নগর পূর্ব থানার পুলিশ। তবে সল্টলেকের মত জায়গার বুকে কিভাবে এই ধরনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। এলাকার মানুষরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। এইভাবে বাড়ির মধ্যে থেকে চুরির ঘটনায় যথেষ্ট আতঙ্কে পরিবারের সদস্যরা। কলকাতায় (Kolkata) একের পর এক ঘটনা নিয়ে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
